advertisement

SIR in Bengal: ভোটার তালিকায় জীবিত ৩ জন ‘মৃত’! মুর্শিদাবাদ বিতর্ক, পাশে দাঁড়ালেন বিধায়ক নিয়ামত শেখ

Last Updated:

SIR in Bengal: জীবিতকেই ‘মৃত’ দেখিয়ে ভোটার তালিকা থেকে বাদ! তাজপুরে আতঙ্কিত তিন ভোটার, পাশে দাঁড়ালেন বিধায়ক নিয়ামত শেখ। মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লকের হুমাইপুর অঞ্চলের তাজপুর গ্রামের ১৮১ নম্বর বুথে চাঞ্চল্যকর ঘটনা।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
প্রণব রকিবুল, মুর্শিদাবাদ: জীবিতকেই ‘মৃত’ দেখিয়ে ভোটার তালিকা থেকে বাদ! তাজপুরে আতঙ্কিত তিন ভোটার, পাশে দাঁড়ালেন বিধায়ক নিয়ামত শেখ। মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লকের হুমাইপুর অঞ্চলের তাজপুর গ্রামের ১৮১ নম্বর বুথে চাঞ্চল্যকর ঘটনা। ভোটার তালিকায় জীবিত তিন ব্যক্তিকে মৃত দেখিয়ে তাদের নামের পাশে ‘ডিলিট’ স্ট্যাম্প লাগানো হয়েছে বলে অভিযোগ।
স্থানীয় সূত্রে জানা যায়, সরস্বতী দাস, সুভাষ মন্ডল ও শম্ভু দাস—এই তিনজন বর্তমানে জীবিত থাকা সত্ত্বেও ভোটার তালিকায় তাঁদের মৃত দেখানো হয়েছে। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন ওই তিনজন ও তাঁদের পরিবার। তাঁদের বাড়িতে গিয়ে খোঁজখবর নেন হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ। তিনি আশ্বাস দিয়ে বলেন, তারা বৈধ ভোটার এবং প্রয়োজনীয় প্রমাণ দিয়ে তাদের নাম পুনরায় তালিকায় অন্তর্ভুক্ত করার ব্যবস্থা করা হবে। পাশাপাশি তিনি সবসময় তাদের পাশে থাকার কথাও জানান।
advertisement
advertisement
অন‍্যদিকে, মুর্শিদাবাদ জেলার সুতি বিধানসভার সুতি ২ ব্লকের ঔরঙ্গাবাদ ১ গ্রাম পঞ্চায়েতের ১১৫ নম্বর বুথে ভোটার তালিকা ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, এক বৈধ ভোটারের বাবার নামের জায়গায় গ্রামের নাম বসিয়ে দেওয়া হয়েছে ভোটার তালিকায়।
ঔরঙ্গাবাদ বারুইপাড়া এলাকার বাসিন্দা বিদ্যুৎ দত্তের ভোটার কার্ডে বাবার নামের স্থানে ‘বারুইপাড়া, ঔরঙ্গাবাদ’ লেখা রয়েছে। অথচ তাঁর বাবার নাম রাজকুমার দত্ত। ভোটার তালিকায় নাম ওঠার পর থেকেই এই ভুল রয়ে গেছে বলে অভিযোগ।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
SIR in Bengal: ভোটার তালিকায় জীবিত ৩ জন ‘মৃত’! মুর্শিদাবাদ বিতর্ক, পাশে দাঁড়ালেন বিধায়ক নিয়ামত শেখ
Next Article
advertisement
Cheetah: ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
  • ঘোষপুকুর বনদফতরে ছাগল টোপ দিয়ে খাঁচা বসানোর কাজ শুরু করা

  • রবিবার, ভোররাতে খাঁচাবন্দি হল চিতাবাঘ

  • পূর্ণবয়স্ক এই চিতাবাঘটিকে স্বাস্থ্য পরীক্ষার পর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement