advertisement

Murshidabad News: পার্কের সামনে ওটা কী! খুলতেই বেরিয়ে এল 'খাজানা'..., ৯ বছরের ছেলে যা করল, কুর্নিশ জানাল সকলে

Last Updated:

Murshidabad News: রাস্তায় কুড়িয়ে পাওয়া টাকা ভর্তি ব্যাগ আসল মালিকে ফিরিয়ে দিল ৯বছরের মেহেদি হাসান। তবে এত ছোট বয়সেই মেহেদির এই সততায় প্রশংসা করেন তিনি।

News18
News18
মুর্শিদাবাদ: রাস্তায় কুড়িয়ে পাওয়া টাকা ভর্তি ব্যাগ আসল মালিকে ফিরিয়ে দিল মেহেদি হাসান। ৯বছরের মেহেদি হাসানের সততা দাগ কেটেছে সকলের মনে। ধুলিয়ান পৌরসভার ১৪নং ওয়ার্ডের হিজলতলা এলাকার বাসিন্দা তৃতীয় শ্রেণির ছাত্র মেহেদি হাসান। মঙ্গলবার দুপুরে মিষ্টি কিনতে বেড়িয়ে স্থানীয় একটি পার্কের সামনে একটি ঝোলা পড়ে থাকতে দেখে।
কৌতূহলবশত ঝোলাটি খুলতেই দেখতে পায় তাতে রয়েছে প্রচুর টাকা। আর তারপরেই ওই ঝোলা নিয়ে একাই সোজা সামশেরগঞ্জ থানায় এসে হাজির হয়। সামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ মেহেদির থেকে সমস্ত ঘটনা জেনে ঝোলায় থাকা একটি ব্যাঙ্কের পাশবই পেয়ে ফরাক্কার ব্রাহ্মন গ্রামের বাসিন্দা জাকির হোসেনের সঙ্গে যোগাযোগ করেন।
আরও পড়ুন-‘মহাপ্রলয়’ আসছে…! মীন রাশিতে সূর্যের গোচর আরও ভয়ানক, ১৫ মার্চ থেকে ৫ রাশির কপালে চরম দুর্ভোগ, জীবন ছারখার
জানা গেছে, জাকির হোসেন ব্যাঙ্ক থেকে ১ লক্ষ ৪৫ হাজার টাকা তুলে বাড়ি ফিরছিলেন। অসাবধানতাবশত বাইক থেকে ব্যাগটি পড়ে যায়। টাকা ভর্তি ব্যাগ হারিয়ে চরম দুশ্চিন্তায় ছিলেন জাকির হোসেন। থানা থেকে খবর পাওয়া মাত্র ছুটে আসেন তিনি।
advertisement
advertisement
আরও পড়ুন-রাহু-বুধ-শুক্রের মেগা খেলা শুরু…! ৩ বড় গ্রহের সংযোগে ৪ রাশির জীবন ছারখার, আর্থিক সঙ্কট-বিপদ পিছু ছাড়বে না
প্রমাণ সাপেক্ষে টাকার ব্যাগ ফিরিয়ে দেওয়া হয় তাকে। তবে এত ছোট বয়সেই মেহেদির এই সততায় প্রশংসা করেন তিনি। থানার আইসি সুব্রত ঘোষ একটি চকোলেট উপহার দেন ছোট্ট মেহেদিকে। মেহেদির এই। মানবিকতায় গর্বিত পরিবার-সহ এলাকার সকলেই।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/মুর্শিদাবাদ/
Murshidabad News: পার্কের সামনে ওটা কী! খুলতেই বেরিয়ে এল 'খাজানা'..., ৯ বছরের ছেলে যা করল, কুর্নিশ জানাল সকলে
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement