advertisement

Jaldapara National Park: পর্যটকদের পোয়াবারো! জলদাপাড়ায় প্রথমবার হিমালয়ের পাদদেশের বিরল ধূসর লাঙ্গুর দর্শন, খুশির হাওয়া উত্তরবঙ্গে

Last Updated:

Jaldapara National Park: জলদাপাড়া জাতীয় উদ্যানে প্রথমবার দেখা মিলল হিমালয়ের পাদদেশের বিলুপ্তপ্রায় ধূসর লাঙ্গুরের। বিরল এই বন্যপ্রাণীর উপস্থিতিতে উচ্ছ্বসিত পর্যটক থেকে শুরু করে বন দফতর। কী বিশেষত্ব এই প্রাণীর? বিস্তারিত পড়ুন কী বলছেন বিশেষজ্ঞরা।

+
লাঙ্গুর

লাঙ্গুর

মাদারিহাট, অনন্যা দে: জলদাপাড়ায় এই প্রথমবার দেখা গেল ধূসর লাঙ্গুর। পর্যটকদের সাফারি চলাকালীন এদিন সকালে দেখা যায় ধূসর লাঙ্গুরটিকে। যা দেখতে পেয়ে উচ্ছ্বসিত পর্যটকরা। পাশাপাশি বিরল প্রজাতির এই প্রাণীটিকে দেখতে পেয়ে খুশির হাওয়া জলদাপাড়া এলাকায়।
ধূসর লাঙ্গুরকে আইইউসিএন লাল তালিকায়ভুক্ত করেছে। এটি বর্তমানে খুব কম দেখা যায়। ধূসর লাঙ্গুরের আবাসস্থলের হিমালয়ের পাদদেশের এলাকাগুলিতে।জলদাপাড়া সংলগ্ন টোটোপাড়া, লঙ্কাপাড়া এলাকাগুলি হিমালয়ের পাদদেশে অবস্থিত। মনে করা হচ্ছে এই এলাকাগুলি থেকে এসেছে এই লাঙ্গুরটি। নতুন প্রাণী দেখতে পেয়ে মুঠোফোনে তা বন্দী করেন পর্যটকরা। পরবর্তীতে বন অধিকারিকদের পাঠানো হয় ছবিটি। পরবর্তীতে বনকর্মীরা জানান সেটি একটি লাঙ্গুর।
advertisement
advertisement
জলদাপাড়া জাতীয় উদ্যানের এডিএফও নবীকান্ত ঝাঁ জানান, “এই ধরণের প্রাণী জলদাপাড়ায় প্রথমবার দেখা গেল। আরও লাঙ্গুর আছে কী না তা দেখা হচ্ছে।” ধূসর লাঙ্গুর  স্থলজ এবং বৃক্ষজ উভয়ই। এর প্রাকৃতিক আবাসস্থল হল উপ-ক্রান্তীয় বা গ্রীষ্মমণ্ডলীয় শুষ্ক বন এবং উপ-ক্রান্তীয় বা গ্রীষ্মমণ্ডলীয় শুষ্ক ঝোপঝাড়। তবে এরা হিংস্র নয় বলে জানা যায়। ফলমূল খেয়েই এরা জীবনধারণ করে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই বানরটি ধূসর রঙের হয়। কোনও কোনও সময় রূপালী রঙের। এদের হাত ও পা কালো এবং গাছের ডালে ভারসাম্য বজায় রাখার জন্য এদের লম্বা লেজ থাকে। এই লাঙ্গুর জাতীয় প্রাণীরা দলে থাকতে ভালবাসে। দলটিতে সাধারণত মহিলা লাঙ্গুরের সংখ্যা বেশি থাকে। বন দফতরের তরফে আশেপাশের এলাকাবাসীদের সতর্ক থাকতে বলা হয়েছে। কারণ এরা যে কোনও বাড়িতে যখন তখন হামলা চালায় দলে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Jaldapara National Park: পর্যটকদের পোয়াবারো! জলদাপাড়ায় প্রথমবার হিমালয়ের পাদদেশের বিরল ধূসর লাঙ্গুর দর্শন, খুশির হাওয়া উত্তরবঙ্গে
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ২২ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ২২ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল ২২ মার্চ, ২০২৬

  • দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

  • রবিবারের রাশিফল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement