Folk Rituals: নিবেদন করা হয় মাটির ঘোড়া, মাঘী পূর্ণিমায় রীতি নীতি মেনে ভক্ত সমাগমে পূজিত লোকদেবতা
- Reported by:Bonoarilal Chowdhury
- local18
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Folk Rituals:ফুল, বেলপাতা ও পুজোর অন্যান্য উপাচারের সঙ্গে ভগবানকে মাটির ঘোড়া উৎসর্গ, এটাই পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লকের উত্তর বেলগ্রাম গ্রামের বাবা পঞ্চানন পুজোর অন্যতম প্রাচীন ও ব্যতিক্রমী রীতি।
ফুল, বেলপাতা ও পুজোর অন্যান্য উপাচারের সঙ্গে ভগবানকে মাটির ঘোড়া উৎসর্গ, এটাই পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লকের উত্তর বেলগ্রাম গ্রামের বাবা পঞ্চানন পুজোর অন্যতম প্রাচীন ও ব্যতিক্রমী রীতি। গ্রাম্য দেবতা বাবা পঞ্চাননের এই আরাধনা এলাকার মানুষের কাছে উৎসব,বিশ্বাস ও লোকাচারের এক গভীর মিলনক্ষেত্র। তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
প্রতিবছর মাঘী পূর্ণিমা উপলক্ষে বাবা পঞ্চাননের পুজোকে কেন্দ্র করে উৎসবে মেতে ওঠে গোটা গ্রাম। পুজোর দিনে গ্রামের প্রায় প্রতিটি পরিবার নিজেদের মাটির ঘোড়া দেবতার চরণে নিবেদন করে। গ্রামবাসীদের বিশ্বাস, এই মাটির ঘোড়ায় চড়েই বাবা পঞ্চানন সারা গ্রাম প্রদক্ষিণ করেন এবং সকলের মঙ্গল রক্ষা করেন।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
এই পুজোকে ঘিরে উত্তর বেলগ্রামে বসে চার দিনব্যাপী এক বিশাল মেলা। মেলা চলাকালীন যাত্রাপালা, বাউল গান ও নানা লোকগানের আসর বসে, যা গ্রামীণ সংস্কৃতির এক অনন্য চিত্র তুলে ধরে। শুধুমাত্র উত্তর বেলগ্রাম নয়, আশপাশের একাধিক জেলা থেকেও ভক্ত ও দর্শনার্থীদের আগমন ঘটে এই মেলায়।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
advertisement
এই পুজোর আরেকটি বিশেষ রীতি হল বাতাসা ও চকলেট বিতরণ। পুজো শেষে মেলার মাঠে প্যাকেট প্যাকেট বাতাসা ও চকলেট ছড়িয়ে দেওয়া হয়, যা প্রসাদ হিসেবে কুড়িয়ে নেন ভক্তরা। এবারও অত্যন্ত জাঁকজমক ও সুষ্ঠু ভাবে উত্তর বেলগ্রামের বাবা পঞ্চাননের পুজো সম্পন্ন হয়েছে, যদিও মেলা চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী








