নির্বাচনের পর এখন সবার নজর—কী হবে বিএনপির পরবর্তী পদক্ষেপ? জামায়াত কোন পথে হাঁটবে? আর অন্তর্বর্তী সরকার থেকে ড. ইউনূস এখন কোন ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন? প্রথমেই বলি বিএনপির অবস্থান কী হবে এই নিয়ে কতুহল সকলের৷ জয়-পরাজয় নির্ধারিত হয়ে গেছে। এখন সবার মনে একটাই প্রশ্ন—কবে শপথ নেবেন আগামীর রাষ্ট্রনায়ক? বিশ্বস্ত সূত্র বলছে, আগামী ১৮ থেকে ২০শে ফেব্রুয়ারির মধ্যেই একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হতে পারে। ড. ইউনূসের কাছ থেকে গণতান্ত্রিক ম্যান্ডেট বুঝে নিয়ে বিএনপিকে এখন প্রমাণ করতে হবে তারা আগের চেয়ে অনেক বেশি পরিণত। জামায়াতকে প্রমাণ করতে হবে তারা সংসদীয় গণতন্ত্রে আস্থাশীল, আর জেন-জিকে থাকতে হবে অতন্দ্র প্রহরীর ভূমিকায়। ড. ইউনূসের রেখে যাওয়া রাষ্ট্র সংস্কারের ভিত্তির ওপর দাঁড়িয়ে বাংলাদেশ কি পারবে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে? উত্তর দেবে সময়।



