আকাশ ভেঙে পড়ল কেকেআরের মাথায়! মরশুম শুরুর আগেই ছিটকে গেলেন তারকা প্লেয়ার
- Published by:Sudip Paul
Last Updated:
Kolkata Knight Riders: টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ চলাকালীন হাঁটুর চোট পাওয়ায় তিনি টুর্নামেন্ট থেকেই বাদ পড়েন। আশঙ্কা করা হচ্ছিল তিনি আইপিএলে নাও খেলতে পারেন। অবশেষে সেই আশঙ্কাই সত্যি হল।
আইপিএল ২০২৬ শুরুর আগেই বড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স। দলের গুরুত্বপূর্ণ পেসার হর্ষিত রানা চোটের কারণে পুরো আইপিএলের মরশুম থেকেই ছিটকে গেলেন। দিল্লির এই তরুণ পেসার ভারতের টি–২০ বিশ্বকাপ স্কোয়াডে ছিলেন। তবে প্রস্তুতি ম্যাচ চলাকালীন হাঁটুর চোট পাওয়ায় তিনি টুর্নামেন্ট থেকেই বাদ পড়েন। আশঙ্কা করা হচ্ছিল তিনি আইপিএলে নাও খেলতে পারেন। অবশেষে সেই আশঙ্কাই সত্যি হল।
রানার জায়গায় টি–২০ বিশ্বকাপ দলে সুযোগ পান মহম্মদ সিরাজ। তিনি যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম ম্যাচেই তিনটি উইকেট নিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করেন। কিন্তু হর্ষিত রানার ছিটকে যাওয়ার খবরে চিন্তা বাড়ল নাইট শিবিরের। কেকেআর দলের ভারসাম্য বজায় রাখতে বিকল্প খোঁজার কাজ শুরু করেছে। ইতিমধ্যে তারা জিম্বাবোয়ের পেসার মুজারবানিকে দলে নিয়েছে।

advertisement
advertisement
মুজারাবানি দলে এসেছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানের পরিবর্তে। রাজনৈতিক অস্থিরতা বিসিসিআইয়ের নির্দেশের কারণে মুস্তাফিজুরকে ছেড়ে দিতে হয়েছিল কেকেআরকে। ফলে দলের পেস আক্রমণে বেশ কিছু পরিবর্তন আনতে হয়েছে ফ্র্যাঞ্চাইজিটিকে। কিন্তু হর্ষিত রানার ছিটকে যাওয়া কেকেআর শিবিরে বজ্রপাতের সমান।
এর মধ্যে কেকেআরের আরেক বড় সাইনিং মাথিশা পাথিরানার খেলাও অনিশ্চিত হয়ে পড়েছে। ১৮ কোটি টাকাতে তাকে দলে নেওয়া হলেও সাম্প্রতিক চোটের কারণে তার ফিটনেস নিয়ে প্রশ্ন রয়েছে। অতীতে চোটের সমস্যার কারণেই তাকে চেন্নাই সুপার কিংস তাকে ছেড়ে দিয়েছিল। তিনিও কবে ফিট হবেন তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
advertisement
সব মিলিয়ে কেকেআর এখন কঠিন পরিস্থিতির মুখে পড়েছে। দলের ম্যানেজমেন্ট এমন একজন বোলার খুঁজছে, যিনি মিডল ওভারের পাশাপাশি ডেথ ওভারেও কার্যকরভাবে বোলিং করতে পারবেন। নতুন মরশুমের আগে এই সমস্যা সমাধান করাই এখন তাদের বড় চ্যালেঞ্জ।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 13, 2026 8:43 PM IST











