advertisement

কুলদীপের বিয়েতে আসতে পারেন রোহিত-কোহলি! নিমন্ত্রিতদের তালিকায় একের পর তারকাদের নাম

Last Updated:

Kuldeep Yadav Wedding: কুলদীপের বিয়ের অনুষ্ঠানটি হবে মুসৌরির ঐতিহাসিক Welcomhotel The Savoy-এ। ইতিমধ্যেই সেখানে সাজসজ্জা ও প্রস্তুতির কাজ শেষ পর্বে এবং অনুষ্ঠানের জন্য হোটেলটি কয়েক দিনের জন্য সম্পূর্ণ বুক করা হয়েছে।

News18
News18
ভারতীয় ক্রিকেটার কুলদীপ যাদব জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। আগামী ১৪ মার্চ উত্তরাখণ্ডের মুসৌরিতে তার বাগদত্তা বংশিকার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন তিনি। বিয়ের অনুষ্ঠানটি হবে মুসৌরির ঐতিহাসিক Welcom hotel The Savoy-এ। ইতিমধ্যেই সেখানে সাজসজ্জা ও প্রস্তুতির কাজ শেষ পর্বে এবং অনুষ্ঠানের জন্য হোটেলটি কয়েক দিনের জন্য সম্পূর্ণ বুক করা হয়েছে।
এই বিয়ের অনুষ্ঠানে ভারতীয় ক্রিকেটের অনেক বড় তারকার উপস্থিতি থাকতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি ও রোহিত শর্মা অনুষ্ঠানে যোগ দিতে পারেন। এছাড়া ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরাহের উপস্থিতিরও সম্ভাবনা রয়েছে।
শুধু তারাই নন, অতিথিদের তালিকায় আরও অনেক পরিচিত ক্রিকেটার থাকতে পারেন। তাদের মধ্যে রয়েছেন কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাসকর, বর্তমান টি–২০ অধিনায়ক সূর্যকুমার যাদব এবং তরুণ তারকা রিঙ্কু সিং ও তিলক বর্মা।
advertisement
advertisement
এদিকে কুলদীপের ঘনিষ্ঠ বন্ধু ও ভারতীয় স্পিনার যুজবেন্দ্র ইতিমধ্যেই দেরাদুনে পৌঁছেছেন। তিনি বলেন, বন্ধুর বিয়ে নিয়ে তিনি খুবই উত্তেজিত এবং অনুষ্ঠানে নাচ-গানে আনন্দ করবেন। তার এই মন্তব্য থেকেই বোঝা যাচ্ছে, বিয়ের অনুষ্ঠানটি বেশ জমকালোভাবে উদযাপন করা হবে। ইতিমধ্যেু কুলদীপের হলদির অনুষ্ঠানে চাহলের নাচের ভিডিও সামনে এসেছে।
advertisement
উল্লেখ্য, কুলদীপ প্রথমে ২০২৫ সালের নভেম্বরে বিয়ের পরিকল্পনা করেছিলেন। তবে টি-২০ বিশ্বকাপে ভারতের সাফল্যের দিকে মনোযোগ দিতে তিনি সেই পরিকল্পনা পিছিয়ে দেন। কানপুরের বাসিন্দা কুলদীপ ও বংশিকার বাগদান গত বছর লখনউয়ে অনুষ্ঠিত হয়েছিল। বিশ্বকাপ জয়ের আনন্দের পর এবার বিয়ের মাধ্যমে জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন এই তারকা স্পিনার।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
কুলদীপের বিয়েতে আসতে পারেন রোহিত-কোহলি! নিমন্ত্রিতদের তালিকায় একের পর তারকাদের নাম
Next Article
advertisement
Centre State Conflict: দার্জিলিংয়ের জেলাশাসক, শিলিগুড়ির পুলিশ কমিশনারকে ডেপুটেশনে চাইল কেন্দ্র! পাল্টা বদলির নির্দেশ নবান্নের, মুর্মুর অভিযোগের জেরেই সংঘাত?
দার্জিলিংয়ের জেলাশাসক, শিলিগুড়ির পুলিশ কমিশনারকে ডেপুটেশনে চাইল কেন্দ্র! নারাজ রাজ্য, মুর্মুর অভিযোগের জেরেই সংঘাত?
  • দার্জিলিংয়ের জেলাশাসক, শিলিগুড়ির সিপি-কে ডেপুটেশনে চাইল কেন্দ্র৷

  • দুই অফিসারকে দিল্লি পাঠাতে নারাজ রাজ্য৷

  • ফের কেন্দ্র- রাজ্য সংঘাতের আশঙ্কা৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement