advertisement

দুই বাসের বেপরোয়া রেষারেষি! মেচেদায় চাকায় পিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু মহিলার

Last Updated:

দুই বাসের মধ্যে প্রবল রেষারেষির মাঝে পড়ে মৃত্যু হল এক পথচলতির মহিলার। মেচেদা বাসস্ট্যান্ডে ভয়ঙ্কর দুর্ঘটনা!

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
মেচেদা: দুটি বাসের রেষারেষিতে প্রাণ গেল পথ চলতি এক মহিলার। মেচেদায় বাসের চাকায় পিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হল পথচারী ওই মহিলার। ক্ষুব্ধ বাসিন্দারা পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ক্ষোভ জানান।
মেচেদা সেন্ট্রাল বাস স্ট্যান্ডে বাস ঢোকার সময় দুটি বাসের মধ্যে রেষারেষি হয়। মেচেদা বাসস্ট্যান্ড থেকে এক মহিলা রাস্তা দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ঘাতক বাস তাঁকে প্রথমে ধাক্কা মারে। তারপর তাঁকে চাপা দিলে মহিলার ঘটনাস্থলেই মৃত্যু হয়। মৃত মহিলার নাম পরিচয় এখনো জানা যায়নি। ঘটনাস্থলে পৌঁছয় কোলাঘাট থানার পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, গুরুত্বপূর্ণ এই মেচেদা বাসস্ট্যান্ডে ঢোকার সময়ই বাসে বাসে প্রতিদিন প্রবল রেষারেষি হয়। সেই কারনে প্রায়ই দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন সবাই।
advertisement
advertisement
এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, গুরুত্বপূর্ণ বাস স্ট্যান্ড মেচেদার এই কেন্দ্রীয় বাস স্ট্যান্ড। আর এখানেই দুই বাসের মধ্যে রেষারেষি চলছিল। ফলে দুর্ঘটনাও ঘটে। ক্ষুব্ধ বিরক্ত স্থানীয় বাসিন্দারা আজকের ঘটনার পর স্ট্যান্ডে আসা যাওয়া করা প্রতিটি বাসের চালকদের হাত জোড় করে অনুরোধ করে বলেন, আপনারা দয়া করে গতি না বাড়িয়ে ভালো ভাবে গাড়ি চালান!
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পূর্ব মেদিনীপুর/
দুই বাসের বেপরোয়া রেষারেষি! মেচেদায় চাকায় পিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু মহিলার
Next Article
advertisement
Centre State Conflict: দার্জিলিংয়ের জেলাশাসক, শিলিগুড়ির পুলিশ কমিশনারকে ডেপুটেশনে চাইল কেন্দ্র! পাল্টা বদলির নির্দেশ নবান্নের, মুর্মুর অভিযোগের জেরেই সংঘাত?
দার্জিলিংয়ের জেলাশাসক, শিলিগুড়ির পুলিশ কমিশনারকে ডেপুটেশনে চাইল কেন্দ্র! নারাজ রাজ্য, মুর্মুর অভিযোগের জেরেই সংঘাত?
  • দার্জিলিংয়ের জেলাশাসক, শিলিগুড়ির সিপি-কে ডেপুটেশনে চাইল কেন্দ্র৷

  • দুই অফিসারকে দিল্লি পাঠাতে নারাজ রাজ্য৷

  • ফের কেন্দ্র- রাজ্য সংঘাতের আশঙ্কা৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement