advertisement

Lok Sabha Elections 2019: ‘পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্যই চলে ১ রাউন্ড গুলি’, দুবরাজপুরের ঘটনায় জানাল নির্বাচন কমিশন

Last Updated:
#বীরভূম: বীরভূম লোকসভা কেন্দ্রের দুবরাজপুরে কাননদিঘির ২৮৪/২৫৯ নম্বর বুথে গুলি চালনার ঘটনার সত্যতা স্বীকার করল কমিশন ৷ একইসঙ্গে নির্বাচন কমিশন জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই বুথের ভিতর এক রাউন্ড গুলি চালায় আধাসেনা ৷
এদিন দুবরাজপুরের ওই বুথে জওয়ানদের সঙ্গে গন্ডগোল হয় ভোটারদের বলে জানিয়েছে নির্বাচন কমিশন ৷ দুবরাজপুরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বুথের মধ্যেই গুলি চালায় আধাসেনা। মোবাইল জমা রাখা নিয়ে গন্ডগোলের সূত্রপাত। বীরভূম লোকসভা কেন্দ্রের দুবরাজপুরে কাননদিঘির ২৮৪/২৫৯ নম্বর বুথে এ নিয়ে আধাসেনার সঙ্গে বচসা শুরু হয় ভোটারদের। অভিযোগ, এরা প্রত্যেকেই তৃণমূল সমর্থক ছিলেন।
advertisement
বাধা দিলে জওয়ানদের ওপর চড়াও হন তারা। বুথ লক্ষ করে ইটবৃষ্টির অভিযোগ তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বুথের মধ্যেই সিলিং লক্ষ করে গুলি চালায় আধাসেনা। বহিরাগতদের তাড়া করে ছত্রভঙ্গ করেন জওয়ানরা। দৌড়ে পালাতে গিয়ে আহত হন এক স্থানীয় বাসিন্দা। কিছু ক্ষণের জন্য বুথ ভোটার শূন্য হয়ে যায়। পরে আধাসেনার নজরদারিতে ভোটাররা বুথে আসেন।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha Elections 2019: ‘পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্যই চলে ১ রাউন্ড গুলি’, দুবরাজপুরের ঘটনায় জানাল নির্বাচন কমিশন
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement