advertisement

Bengal Election 2021 : ভাই BJP নেতা, 'শাড়ি' বিলি করে ভোটাদের প্রভাবিত করার অভিযোগ দাদার বিরুদ্ধে!

Last Updated:

পাণ্ডবেশ্বরর হরিপুর পঞ্চায়েতের এই ঘটনায় পুলিশ রণজিৎ মুদিকে আটক করেছে বলে জানা গিয়েছে ৷

ভোট কিনতে 'শাড়ি' বিলি?
ছবি : সংগৃহিত
ভোট কিনতে 'শাড়ি' বিলি? ছবি : সংগৃহিত
জানা গিয়েছে ওই ব্যক্তির নাম রণজিৎ মুদি। ভাই বিশ্বনাথ মুদি বিজেপির ব্লক সম্পাদক। স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালে হরিপুর পঞ্চায়েত অফিস সংলগ্ন রামসীতা মন্দিরের সামনে নিজের বাড়িতে এলাকার লোকজনদের ডেকে শাড়ি বিলি করছিলেন বিজেপি নেতা বিশ্বনাথ মুদির দাদা রণজিৎ মুদি। কিছুক্ষণের মধ্যেই শাড়ি বিলির করার বিষয়টি চাউর হয়ে যায় এলাকায়। বিষয়টি জানতে পেরে স্থানীয় তৃণমূল নেতৃত্ব পাণ্ডবেশ্বর থানায় অভিযোগ জানায় ৷
advertisement
অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ৷ 'কী কারণে শাড়ি বিলি করা হচ্ছে' জানতে চাওয়ায় পুলিশের সঙ্গে বচসা জুড়ে দেন অভিযুক্ত রণজিৎ মুদি ও তাঁর ছেলে। পুলিশের কাজে তাঁরা বাধা দেয় বলেও অভিযোগ। এরপরই শাড়ি সহ অভিযুক্তকে থানায় নিয়ে যায় পুলিশ। পাণ্ডবেশ্বরর হরিপুর পঞ্চায়েতের এই ঘটনায় পুলিশ রণজিৎ মুদিকে আটক করেছে বলে জানা গিয়েছে ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengal Election 2021 : ভাই BJP নেতা, 'শাড়ি' বিলি করে ভোটাদের প্রভাবিত করার অভিযোগ দাদার বিরুদ্ধে!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement