Budget 2026

Highlights

Nirmala Sitharaman and team call on President Droupadi Murmu

India's defence spending likely to get a boost

Best Budget Insights
on News18 App

Nirmala Sitharaman wearing handwoven kancheevaram silk saree ahead of Budget

Nifty down by over 50 points, Sensex more than 100 points

Best Budget Insights
on News18 App

Gold Prices Drop Over 8% After Recent Rally

Silver plunges 30% as MCX opens Budget session

Best Budget Insights
on News18 App

Nirmala Sitharaman reaches Finance Ministry ahead of Budget 2026

Banking, real estate, defence, railways and textiles stocks also in focus

Best Budget Insights
on News18 App

Regular trading will remain open across equity and commodity markets

Gold and silver remain firmly in focus as traders reassess price trends

Best Budget Insights
on News18 App

Taxpayers and the middle class expecting further relief in today's budget

This is Nirmala Sitharaman's ninth consecutive Budget presentation.

Best Budget Insights
on News18 App

The budget comes at a time of geopolitical turmoil, economic volatility and trade war.

Every sector of the economy and every section of society is keeping an eye on Budget 2026.

Best Budget Insights
on News18 App

From the middle class to the corporate world, everyone has expectations from the budget.

The budget speech can be seen live on News18 India on February 1.

Best Budget Insights
on News18 App

Nirmala Sitharaman's budget speech will start at 11 am.

Nirmala Sitharaman will present the country's budget in the Lok Sabha on February 1, 2026.

Best Budget Insights
on News18 App

The budget for the financial year 2026-27 will be presented on February 1, 2026.

advertisement

Durga Puja 2025: বেতর বন্দরের কথা জানেন? ছিল এই বাংলার বুকেই, দেখতে আসতে হবে এখানকার পুজোয়

Last Updated:

Durga Puja 2025: হাওড়ার জেলার অন্যতম জনপদ বেতর। ঘন জনবসতির এই জনপদ ছুঁয়ে বয়ে গেছে জাতীয় সড়ক ও দক্ষিণ-পূর্ব রেল। কাছেই রয়েছে সাঁতরাগাছি ও রামরাজাতলা স্টেশন। কিন্তু এই বেতর যে একসময় একটি গুরুত্বপূর্ণ বন্দর ছিল তা খুব কম মানুষই জানে

+
বেতর

বেতর বন্দর

বেতর, হাওড়া, রাকেশ মাইতি: বেতর বন্দর! প্রাচীন সোনার বাংলার এক গৌরব উজ্জ্বল ইতিহাসের কথা মনে পড়িয়ে দেয়। প্রায় ৩৫০ বছরের সেই প্রাচীন ছবি ফুটে উঠছে পুজো মণ্ডপে। দুর্গাপুজোর সঙ্গে থিমের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছে। তবে এমন একটি থিম এবারের পুজোয় যে সাড়া ফেলতে চলেছে তা আগাম বলাই যায়।
বাংলা ও বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। জাঁকজমক করে মাতৃ আরাধনার পাশাপাশি দুর্গাপুজোয় থিমের সাজ এখন আবশ্যক অংশ হয়ে দাঁড়িয়েছে। গ্রাম ও শহর সর্বত্রই থিমের পুজো মণ্ডপের রমরমা। গত কয়েক বছরে পুজো মণ্ডপে থিমের সাজ আরও বেড়েছে। প্রতিবছর নতুন থিমের সাজে সাজছে মণ্ডপগুলি। সেই পথ অনুসরণ করে এবারে বেতর সার্বজনীন দুর্গোৎসব সমিতির পুজো মণ্ডপের এবারের থিম প্রাচীন ‘বেতর বন্দর’।
advertisement
আরও পড়ুন: অনেক হয়েছে ভাত, ডাল! এবার মিড-ডে মিলের পাতে পড়ল চিকেন বিরিয়ানি! খুদেদের মুখে হাসি ফোটাল নদিয়ার স্কুল
হাওড়ার জেলার অন্যতম জনপদ বেতর। ঘন জনবসতির এই জনপদ ছুঁয়ে বয়ে গেছে জাতীয় সড়ক ও দক্ষিণ-পূর্ব রেল। কাছেই রয়েছে সাঁতরাগাছি ও রামরাজাতলা স্টেশন। কিন্তু এই বেতর যে একসময় একটি গুরুত্বপূর্ণ বন্দর ছিল তা খুব কম মানুষই জানে। ভাগীরথী ও সরস্বতী নদীর সঙ্গমস্থলের কাছে সরস্বতী নদী পারের বন্দর ছিল এই বেতর।
advertisement
advertisement
এখানে বিভিন্ন বাণিজ্যিক নৌকা এসে নোঙর করত। দেশে-বিদেশের সওদাগরেরা জলপথে এখানে নিয়মিত আসা যাওয়া করতেন। জানা যায় ১৫৭৫ সালে ভিনিসির বণিক সিজার ফেরেদিসি এখানে বাণিজ্য করতে এসেছিলেন। মনসামঙ্গল কাব্যে এর উল্লেখ রয়েছে‌। এই বন্দর হয়ে নদীপথে বাণিজ্য করতে যেতেন মনসামঙ্গল খ্যাত চাঁদ সওদাগর। ঘাসি, লম্বা পাদি, বাচারি, গয়না ও পাতামের মত বিভিন্ন নৌকা আসা যাওয়া করত এই প্রাচীন বন্দরে।
advertisement
কালের নিয়মে বদলে গিয়েছে গোটা ছবিটাই। বন্দর থেকে নদীর দূরত্ব বেড়েছে কয়েক কিলোমিটার। একসময়ের প্রাচীন বন্দর এখন ব্যস্ত সড়ক ও বাস স্টপেজ। হারিয়ে যাওয়া সেই ইতিহাসই দুর্গাপুজোর কটা দিন ধরা দিতে চলেছে এই পুজো মণ্ডপে।
আরও পড়ুন: সিসি ক্যামেরা, ফায়ার সেফটি থেকে মোবাইল ভ্যান! বারুইপুরে পুজোয় পুলিশের ত্রিস্তরীয় পরিকল্পনা
এই প্রসঙ্গে পুজো কমিটির সহ-সভাপতি ইন্দ্রনাথ গাঙ্গুলি জানান, বেতর সার্বজনীন দুর্গোৎসব সমিতির দুর্গাপুজো এবার ৮৪ তম বর্ষে পদার্পণ করতে চলেছে। হাওড়ার প্রাচীন পুজোগুলির মধ্যে অন্যতম এই পুজো। প্রতিবছর নিষ্ঠা, ভক্তির সঙ্গে মাতৃ আরাধনা হয়। গত ১০ বছর ধরে এখানে থিমের মণ্ডপ তৈরি হচ্ছে। দুর্গাপুজোকে কেন্দ্র করে নানা উৎসব অনুষ্ঠান, খুঁটি পুজো হয়। প্রতিবছর পঞ্চমী থেকে দর্শনার্থীদের জন্য মণ্ডপের দ্বার উন্মুক্ত করে দেওয়া হয়। সেই মতো এই বছরও চলছে প্রস্তুতি।
advertisement
শিল্পী শুভঙ্কর দাস জানান, একটি বন্দর কীভাবে ধীরে ধীরে নগরে পরিণত হল সেই পুরনো ইতিহাসকে মণ্ডপ সাজের মাধ্যমে দর্শকদের কাছে তুলে ধরা হবে। প্রাচীন বন্দরের সঙ্গে সামঞ্জস্য রেখে কিছু ছবি এবং ঐতিহাসিক কিছু ঘটনা পোস্টার আকারে মণ্ডপের সামনের অংশর দেয়ালে থাকছে। মূল মণ্ডপ অর্থাৎ প্রতিমা সংলগ্ন দেওয়ালে নগরের দৃশ্য ফুটে উঠবে। উপরে ভরা নদীতে নৌকার ভেসে বেড়ানো, অর্থাৎ বন্দরে নৌকার আসা যাওয়ার দৃশ্য থাকবে। মণ্ডপের মাঝখানে একটি বাণিজ্যিক নৌকা রাখা হবে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: বেতর বন্দরের কথা জানেন? ছিল এই বাংলার বুকেই, দেখতে আসতে হবে এখানকার পুজোয়
Next Article
advertisement
West Bengal Weather Update: আর জাঁকিয়ে শীত নয়, দক্ষিণে কুয়াশার সম্ভাবনা, আগামী ৭ দিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
আর জাঁকিয়ে শীত নয়, দক্ষিণে কুয়াশার সম্ভাবনা, আগামী ৭ দিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
  • আর জাঁকিয়ে শীত নয়

  • দক্ষিণে কুয়াশার সম্ভাবনা

  • আগামী ৭ দিন কেমন থাকবে আবহাওয়া?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement