advertisement

South 24 Parganas News: গাছ লাগিয়েই রাজ্যের শীর্ষে, দেশে দ্বিতীয়! ডায়মন্ড হারবারের মুকুটে নয়া পালক

Last Updated:

কয়েক মাসের মধ্যে আরও কয়েক হাজার গাছ শহর জুড়ে লাগান হবে। বৃক্ষরোপনে নজির গড়েছে ডায়মন্ড হারবার পুরসভা।

+
ডায়মন্ড

ডায়মন্ড হারবার

ডায়মন্ড হারবার: বৃক্ষরোপণ কর্মসূচিতে দেশের মধ্যে দ্বিতীয় ও রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করল ডায়মন্ড হারবার পুরসভা। এর ফলে গাছ লাগানোর ক্ষেত্রে নজির গড়েছে ডায়মন্ড হারবার পুরসভা। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের ওয়েবসাইটে সেই তথ্যও প্রকাশ করা হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে আরও কয়েক হাজার গাছ শহর জুড়ে বসাতে চলেছে পুরসভা।
আর পাঁচটা শহরের মত ডায়মন্ড হারবারেও বাড়ছে নির্মাণ। দ্রুত নগরায়নের ফলে গড়ে উঠছে একের পর এক বহুতল। ফলে অনেক সময়ই কোপ পড়ছে সবুজে। শহর জুড়ে গাছ কমতে থাকায় তাপপ্রবাহ বাড়ছে। এই পরিস্থিতিত ব্যাপকহারে সবুজায়নের পরিকল্পনা নেয় পুরসভা।
advertisement
advertisement
এ নিয়ে ডায়মন্ড হারবার পুরসভার ভাইস চেয়ারম্যান রাজর্ষি দাস বলেন, ‘আমাদের পুরসভার মুকুটে নতুন পালক যোগ হল। আমরা খুবই খুশি। আগামী দিনেও শহর জুড়ে বেশি করে গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে।’ পুরসভা সূত্রে খবর, শহরের মোট ৪৮টি পার্ক এবং দুটি বৃহদায়তন জলাশয়ের চারিপাশে বিভিন্ন ধরনের ফলের গাছ বসানো হচ্ছে।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
যার মধ্যে আম, জাম, কাঁঠাল, জামরুল, পেয়ারার মত ফলের গাছ যেমন আছে, তেমন রয়েছে শাল, সেগুনের মত অর্থকরি গাছও রয়েছে। সব মিলিয়ে প্রায় ২৫ হাজার গাছ বসাতে চলেছে পুরসভা।বৃক্ষ রোপণ, পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের জন্য ২৬টি স্বনির্ভর গোষ্ঠীর প্রায় ৩০০ সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁদের উপযুক্ত প্রশিক্ষণ এবং পারিশ্রমিক প্রদানেরও ব্যবস্থা করা হয়েছে।
advertisement
নবাব মল্লিক
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: গাছ লাগিয়েই রাজ্যের শীর্ষে, দেশে দ্বিতীয়! ডায়মন্ড হারবারের মুকুটে নয়া পালক
Next Article
advertisement
Civic Volunteer: স্ত্রীকে আনতে যাচ্ছিলেন, মাঝপথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
স্ত্রীকে আনতে যাওয়ার পথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
  • মোটরসাইকেলকে কুকুরের তাড়া, পালাতে গিয়ে দুর্ঘটনা৷

  • কালনায় পথ দুর্ঘটনায় মৃত সিভিক ভলেন্টিয়ার৷

  • কুকুরের উপদ্রব নিয়ে সরব স্থানীয় বাসিন্দারা৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement