IIT Kharagpur: জটিল বিষয় এবার হবে জলের মতো সহজ! আইআইটি খড়গপুরের অধ্যাপকের 'কনসেপ্ট ক্যাপসুল' ম্যাজিক, বদলে দেবে পড়াশোনার ধরন
- Reported by:Ranjan Chanda
- Published by:Madhab Das
Last Updated:
IIT Kharagpur: পড়াশোনাকে আরও সহজ করতে আইআইটি খড়গপুরের এক অধ্যাপকের 'কনসেপ্ট ক্যাপসুল' ধারনার মত প্রকাশ। মূলত কঠিন বিষয়গুলোকে ছোট ছোট সহজ অংশে ভাগ করে শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়ার এই অভিনব উদ্ভাবন এখন শিক্ষামহলে আলোচনার কেন্দ্রবিন্দু।
খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: ডিজিটাল শিক্ষার প্রসার এবং অনলাইন শিক্ষার পরিধি বাড়াতে কলকাতায় SWAYAM–NPTEL SPOC কর্মশালার আয়োজন করল আইআইটি খড়গপুর। পূর্বাঞ্চলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের NPTEL লোকাল চ্যাপ্টারের ‘সিঙ্গেল পয়েন্ট অফ কন্টাক্ট’ (SPOC) প্রতিনিধিদের নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। পূর্বাঞ্চলের NPTEL লোকাল চ্যাপ্টারগুলির সমন্বয়কারী প্রতিষ্ঠান হিসেবে এই উদ্যোগ নেয় আইআইটি খড়গপুর।
এই কর্মশালায় প্রায় ৩১০ জন অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, SPOC প্রতিনিধি, আইআইটি খড়গপুরের শিক্ষক, NPTEL স্টার অ্যাওয়ার্ড প্রাপকেরা এবং আমন্ত্রিত শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন আইআইটি খড়গপুরের ডিরেক্টর অধ্যাপক সুমন চক্রবর্তী। তিনি তাঁর বক্তব্যে ভারতে অনলাইন শিক্ষার ভবিষ্যৎ নিয়ে নিজের ভাবনা তুলে ধরেন। পাশাপাশি তিনি বলেন, প্রযুক্তিগত শিক্ষাকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে হলে আঞ্চলিক ভাষায় শিক্ষার সুযোগ বাড়ান জরুরি। এদিন তিনি ‘কনসেপ্ট ক্যাপসুল’ নামে একটি নতুন ধারণার কথাও তুলে ধরেন। এর মাধ্যমে ১৫ মিনিটের ছোট ছোট ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ বিষয়গুলি সহজভাবে পড়ান সম্ভব হবে বলে তিনি জানান।
advertisement
advertisement
কর্মশালায় NPTEL–এর বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত উপস্থাপনা করেন আইআইটি খড়গপুরের অ্যাসোসিয়েট ডিন এবং NPTEL সমন্বয়কারী অধ্যাপক হৈমন্তী বন্দ্যোপাধ্যায়। এরপর প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন আইআইটি মাদ্রাজের NPTEL সমন্বয়কারী অধ্যাপক জনকিরামন বিরারাঘবন। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন সেন্ট জোসেফ বিশ্ববিদ্যালয়, নাগাল্যান্ডের উপাচার্য অধ্যাপক ডি. গণাদুরাই এবং অ্যামিটি বিশ্ববিদ্যালয়, ছত্তিশগড়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক সুমিতা দাভে। তাঁরা NPTEL–এর উদ্যোগের প্রশংসা করেন এবং দেশের প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত অঞ্চলের শিক্ষার্থীদের কাছে মানসম্পন্ন শিক্ষা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অনুষ্ঠানের শেষে জুলাই–অক্টোবর ২০২৫ সেমিস্টারে সেরা পারফরম্যান্স করা NPTEL লোকাল চ্যাপ্টারগুলিকে সম্মান জানান হয়। পাশাপাশি NPTEL কোর্সে সাফল্য পাওয়া ১৬২ জন ছাত্রছাত্রীকেও পুরস্কৃত করা হয়। এই কর্মশালার মাধ্যমে উচ্চমানের অনলাইন শিক্ষাকে আরও বিস্তৃত করার লক্ষ্য পুনরায় তুলে ধরা হয়।
Location :
Paschim Medinipur,West Bengal
First Published :
Mar 14, 2026 7:07 AM IST










