advertisement

Crime News: মহিলা সেজে... মহিলাদের মতো গলা করেই এই কাজ করত যুবক...! শুনলে ভয়ে শিউড়ে উঠবেন

Last Updated:

Crime News: মহিলা সেজে এবং মহিলাদের মতো গলা করে ফোনে কথা বলে এবং ভিডিও কল করে প্রথমে বন্ধুত্ব তারপরে সুযোগ বুঝে ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ রাজারহাটের এক যুবকের বিরুদ্ধে। যুবকের নাম মোঃ ওয়াসিম আলী।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
রাজারহাটেঃ মহিলা সেজে এবং মহিলাদের মতো গলা করে ফোনে কথা বলে এবং ভিডিও কল করে প্রথমে বন্ধুত্ব তারপরে সুযোগ বুঝে ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ রাজারহাটের এক যুবকের বিরুদ্ধে। যুবকের নাম মোঃ ওয়াসিম আলী। রাজারহাটের রাইগাছি এলাকা থেকে গ্রেফতার করা হয় ওই যুবককে। ওই এলাকাতেই বাড়ি তার। ভিন রাজ্যেও এ ধরনের প্রতারণার অভিযোগ রয়েছে ওই যুবকের বিরুদ্ধে।
আরও পড়ুনঃ HMPV-এর আতঙ্ক বাড়ছে! কী কী উপসর্গ থাকলেই সতর্ক হবেন? কী হলে টেষ্ট? কোভিড আর নয়া ভাইরাস কি এক? নির্দেশিকা জারি করল
রাজারহাট থানায় ৩ই জানুয়ারি একটি অভিযোগ জমা পড়ে কলকাতার এক যুবকের তরফ থেকে। অভিযোগ যে জনপ্রিয় ডেটিং অ্যাপে আলাপ হওয়া এক তরুনী তাঁকে রাজারহাট এলাকাতে দেখা করতে বলে। রাজারহাট এলাকাতে আসার পরে তাঁকে হুমকি দেওয়া হয় এবং তাঁর থেকে অনলাইনে টাকা পয়সা নেওয়া হয়।
advertisement
পুলিশ তদন্তে নেমে দেখে যে অভিযুক্ত আদতে একজন যুবক। সে মেয়েদের গলায় কথা বলে মেয়ে সেজে এরকম কাজ করছে। ২ বছর ধরে এটা চলছে। অভিযুক্ত ২২ বছর বয়সী। নাম মোঃ ওয়াসিম আলি। বাড়ি রাজারহাটের রাইগাছি এলাকায়।
advertisement
আরও পড়ুনঃ ভয়ে কাঁটা কুলতলি! ফের লোকালয়ের কাছেই মিলল বাঘের পায়ের ছাপ! তৎপর বনদফতর
আরও কাদের সঙ্গে করা হয়েছে সেটা দেখা হচ্ছে। বাড়ি থেকে পর চুলা মেকআপ কিট পাওয়া গিয়েছে। Tinder আপে ফেক প্রোফাইল খুলে এরকম করেছে। ইন্টিমেট ভিডিও পাঠিয়ে ব্ল্যাকমেল করা হত।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Crime News: মহিলা সেজে... মহিলাদের মতো গলা করেই এই কাজ করত যুবক...! শুনলে ভয়ে শিউড়ে উঠবেন
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement