advertisement

Air Conditioner: কত তাপমাত্রায় এসি চালালে ইলেক্ট্রিক বিল ৩০ শতাংশ কম আসবে? এসি চালানোর আগে জেনে নিন টাকা বাঁচানোর উপায়

Last Updated:
Air Conditioner: এসি চালালেই হল না, মাথায় রাখতে হবে, কত তাপমাত্রায় এসি চালালে বিল কম আসবে! ১৮ ডিগ্রি না ২৭ ডিগ্রি? কত তাপমাত্রায় এসি চালালে টাকা বাঁচবে?
1/6
অবশেষে ঝান্ডা উড়িয়ে, হইহই করে গরম এসেই গেল! গরম মানেই শুরু এসি চালানোর দিন। কিন্তু এসির আরামে মজলেই তো হল না, বিদ্যুতের বিলের দিকটাও মাথায় রাখতে নয়! নইলে মাসের শুরুতেই পকেট পকেট গড়ের মাঠ! জানেন কি, কোন তাপমাত্রায় এসি চালালে বিদ্যুতের বিল ৩০ শতাংশ কম আসে?
অবশেষে ঝান্ডা উড়িয়ে, হইহই করে গরম এসেই গেল! গরম মানেই শুরু এসি চালানোর দিন। কিন্তু এসির আরামে মজলেই তো হল না, বিদ্যুতের বিলের দিকটাও মাথায় রাখতে নয়! নইলে মাসের শুরুতেই পকেট পকেট গড়ের মাঠ! জানেন কি, কোন তাপমাত্রায় এসি চালালে বিদ্যুতের বিল ৩০ শতাংশ কম আসে?
advertisement
2/6
একটি সাধারণ ভুল ধারণা হল, এসি ১৮ ডিগ্রিতে সেট করলে ঘর তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। কিন্তু বাস্তবে তা ঠিক নয়। ঘরের তাপমাত্রা ২৬ ডিগ্রিতে পৌঁছাতে যত সময় লাগে, সেটি একই থাকবে, আপনি তাপমাত্রা ১৮ ডিগ্রিতে সেট করুন বা ২৬ ডিগ্রি। বাইরের তাপমাত্রা যখন প্রায় ৪০ ডিগ্রি, তখন ২৬ ডিগ্রিও অনেকটাই ঠান্ডা।
একটি সাধারণ ভুল ধারণা হল, এসি ১৮ ডিগ্রিতে সেট করলে ঘর তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। কিন্তু বাস্তবে তা ঠিক নয়।ঘরের তাপমাত্রা ২৬ ডিগ্রিতে পৌঁছাতে যত সময় লাগে, সেটি একই থাকবে, আপনি তাপমাত্রা ১৮ ডিগ্রিতে সেট করুন বা ২৬ ডিগ্রি। বাইরের তাপমাত্রা যখন প্রায় ৪০ ডিগ্রি, তখন ২৬ ডিগ্রিও অনেকটাই ঠান্ডা।
advertisement
3/6
আপনি যখন তাপমাত্রা কম সেট করেন, তখন এসির কম্প্রেসর বেশি সময় ধরে কাজ করে, ফলে বিদ্যুৎ খরচও বেশি হয়। অন্যদিকে, আপনি যদি তাপমাত্রা বাড়িয়ে সেট করেন, যেমন ধরুন ২৪ ডিগ্রিতে,তাহলে কম্প্রেসর অনেক কম সময় কাজ করে, ফলে বিদ্যুৎ খরচও কম হয়।
আপনি যখন তাপমাত্রা কম সেট করেন, তখন এসির কম্প্রেসর বেশি সময় ধরে কাজ করে, ফলে বিদ্যুৎ খরচও বেশি হয়।অন্যদিকে, আপনি যদি তাপমাত্রা বাড়িয়ে সেট করেন, যেমন ধরুন ২৪ ডিগ্রিতে,তাহলে কম্প্রেসর অনেক কম সময় কাজ করে, ফলে বিদ্যুৎ খরচও কম হয়।
advertisement
4/6
একবার নির্ধারিত তাপমাত্রায় পৌঁছে গেলে কম্প্রেসর কাজ করা বন্ধ করে দেয় এবং শুধুমাত্র এসির ফ্যান চালু থাকে। পরে তাপমাত্রা বাড়তে শুরু করলে থার্মোস্ট্যাট তা বুঝতে পারে এবং তখন আবার কম্প্রেসর চালু হয়। যদি এসির তাপমাত্রা ১৮ ডিগ্রি থেকে বাড়িয়ে ২৭ ডিগ্রি করেন, তাহলে বছরে প্রায় ৬,২৪০ টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারেন। শুধু তাই নয়, এতে বছরে প্রায় ৯৬০ কিলোওয়াট বিদ্যুৎ সাশ্রয় হয় (ধরা হচ্ছে, আপনার এসি বছরে প্রায় আট মাস চালু থাকে)
একবার নির্ধারিত তাপমাত্রায় পৌঁছে গেলে কম্প্রেসর কাজ করা বন্ধ করে দেয় এবং শুধুমাত্র এসির ফ্যান চালু থাকে। পরে তাপমাত্রা বাড়তে শুরু করলে থার্মোস্ট্যাট তা বুঝতে পারে এবং তখন আবার কম্প্রেসর চালু হয়।যদি এসির তাপমাত্রা ১৮ ডিগ্রি থেকে বাড়িয়ে ২৭ ডিগ্রি করেন, তাহলে বছরে প্রায় ৬,২৪০ টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারেন। শুধু তাই নয়, এতে বছরে প্রায় ৯৬০ কিলোওয়াট বিদ্যুৎ সাশ্রয় হয় (ধরা হচ্ছে, আপনার এসি বছরে প্রায় আট মাস চালু থাকে)
advertisement
5/6
এয়ার কন্ডিশনারের বিদ্যুৎ খরচ শুধু আপনি কত ডিগ্রি তাপমাত্রা সেট করছেন তার উপর নির্ভর করে না। আপনার এসি কতটা বিদ্যুৎ খরচ করবে, তা নির্ভর করে এসির স্টার রেটিং, বাইরের তাপমাত্রা, কতক্ষণ ব্যবহার করা হচ্ছে, ঘরের আকার, ঘরে কতজন মানুষ আছেন এবং ঘরের ইনসুলেশন কেমন—এই সব বিষয়ের উপর।
এয়ার কন্ডিশনারের বিদ্যুৎ খরচ শুধু আপনি কত ডিগ্রি তাপমাত্রা সেট করছেন তার উপর নির্ভর করে না।আপনার এসি কতটা বিদ্যুৎ খরচ করবে, তা নির্ভর করে এসির স্টার রেটিং, বাইরের তাপমাত্রা, কতক্ষণ ব্যবহার করা হচ্ছে, ঘরের আকার, ঘরে কতজন মানুষ আছেন এবং ঘরের ইনসুলেশন কেমন—এই সব বিষয়ের উপর।
advertisement
6/6
আপনি যদি এসি খুব কম তাপমাত্রায় সেট করে কম্বল বা লেপ ব্যবহার করেন, তাহলে তা শুধু অস্বাস্থ্যকরই নয়, শক্তির অপচয়ও বটে। মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা প্রায় ৩৬-৩৭ ডিগ্রি সেলসিয়াস। বাইরে অতিরিক্ত গরম আর ভিতরে খুব ঠান্ডা হলে শরীর খারাপ করে। তাই বিদ্যুৎ সাশ্রয় এবং বিদ্যুৎ বিল কমানোর জন্য এসির তাপমাত্রা কিছুটা বাড়িয়ে মাঝামাঝি পর্যায়ে রাখা উচিত।
আপনি যদি এসি খুব কম তাপমাত্রায় সেট করে কম্বল বা লেপ ব্যবহার করেন, তাহলে তা শুধু অস্বাস্থ্যকরই নয়, শক্তির অপচয়ও বটে।মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা প্রায় ৩৬-৩৭ ডিগ্রি সেলসিয়াস। বাইরে অতিরিক্ত গরম আর ভিতরে খুব ঠান্ডা হলে শরীর খারাপ করে। তাই বিদ্যুৎ সাশ্রয় এবং বিদ্যুৎ বিল কমানোর জন্য এসির তাপমাত্রা কিছুটা বাড়িয়ে মাঝামাঝি পর্যায়ে রাখা উচিত।
advertisement
advertisement
advertisement