advertisement

Minakshi Mukherjee: জামিন পেলেন সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়-সহ ১৭ বাম নেতা

Last Updated:

Minakshi Mukherjee: গত ২৬ ফেব্রুয়ারি হাওড়া রুরালের এসপি অফিস ঘেরাও করে এসএফআই ও ডিওয়াইএফআই।

ফাইল ছবি
ফাইল ছবি
#হাওড়া: ন'দিন পর জামিন পেলেন সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়-সহ মোট ১৭ জন বাম নেতা। পড়ুয়া আনিস খানের মৃত্যু নিয়ে চলতি আন্দোলনের প্রথম সারিতে থাকা এই নেতৃত্ব স্থানীয়রা সরকারি, সম্পত্তি ধ্বংস করা, পুলিশের কাজে বাধা দেওয়া-সহ একাধিক অভিযোগে এদের গ্রেফতার করেছিল পুলিশ। বেশ কয়েকদিন জেলে বন্দি থাকার পর অবশেষে সোমবার মুক্তি পেলেন মীনাক্ষী-সহ বাকিরা। তবে সোমবার বিকেল হয়ে যাওয়ার এ দিন জেল থেকে বেরিয়ে আসতে পারবেন না তিনি। মঙ্গলবার সকালেই হয়ত ছাড়া পাবেন।
গত ২৬ ফেব্রুয়ারি হাওড়া রুরালের এসপি অফিস ঘেরাও করে এসএফআই ও ডিওয়াইএফআই। আনিস খানের মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে ঘেরাও করা হয়। সেই বিক্ষোভে কার্যত উত্তাল পরিস্থিতি তৈরি হয় হাওড়ায়। প্রশাসনের তরফ থেকে অভিযোগ করা হয় আন্দোলনকারীরা পুলিশের উপর হামলা, সরকারি সম্পতি নষ্ট ও পুলিশের কাজে বাধা দেয়। সেই অভিযোগেই গ্রেফতার করা হয় ১৭ জনকে।
advertisement
advertisement
হাওড়া গ্রামীন পুলিশের গ্রেফতারির পর ২৭ তারিখ প্রথম তাঁদের হাওড়া আদালতে তোলা হয়। সেই দিনের শুনানি শুরু হওয়ার পর একদিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। ২৮ তারিখ ফের শুনানি শুরু হয়। তার পর ফের শুনানি হয় ১ তারিখ। সে দিন ১৪ দিনের জেল হেফাজত দেয় আদালত। তার পর ৪ তারিখ ফের নতুন করে শুনানি হয়। সেদিনও জামিনের আবেদন খারিজ হয়ে যায়। তার পর সোমবার, ৭ তারিখে ফের শুনানি হয়। সেখানেই জামিন মঞ্জুর করে আদালত।
advertisement
সোমবারের শুনানিতে দেড় হাজার টাকা ব্যক্তিগত বন্ডে প্রত্যেককে জামিনে মুক্ত করা হয়। তবে সোমবার সন্ধ্যা হয়ে যাওয়ায় এই দিনই হয়ত এই ১৭ জনের মুক্তি সম্ভব নয়। মঙ্গলবার সকালে এদের জামিন দেওয়া হবে।
দেবাশিস চক্রবর্তী
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Minakshi Mukherjee: জামিন পেলেন সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়-সহ ১৭ বাম নেতা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement