advertisement

Saumitra Khan on BJP CPIM alliance: তৃণমূলকে হারাতে পঞ্চায়েতে নন্দকুমার মডেল? সৌমিত্রর প্রস্তাবে মুখ খুললেন সুজন-অধীর

Last Updated:

বিজেপি সাংসদের এই প্রস্তাবকে অবশ্য খারিজ করে দিয়েছেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী৷

সৌমিত্রের প্রস্তাব খারিজ করলেন সুজন এবং অধীর৷
সৌমিত্রের প্রস্তাব খারিজ করলেন সুজন এবং অধীর৷
#অর্পণ চক্রবর্তী, দুর্গাপুর: সমবায় সমিতির নির্বাচনে পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে জোট বেঁধেছিল সিপিএম এবং বিজেপি৷ যার ফলে খাতাই খুলতে পারেনি তৃণমূল কংগ্রেস৷ পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগে সিপিএম- বিজেপি-র জোট সাফল্য রাজ্য রাজনীতিতে রীতিমতো চর্চার বিষয় হয়ে উঠেছে৷
এই পরিস্থিতিতে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলকে হারাতে নিচুতলায় বিজেপি-র সঙ্গে বাম-কংগ্রেসের মতো দলগুলির জোটের সম্ভাবনা আরও উস্কে দিলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ৷ যদিও বিজেপি সাংসদের সেই প্রস্তাব পত্রপাঠ খারিজ করে দিয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী৷
এ দিন দুর্গাপুরে সৌমিত্র খাঁ বলেন, 'তৃণমূল ভার্সেস আমরা সবাই৷ তৃণমূলকে বাদ দিয়ে আমাদের সঙ্গে যারাই আসবে, আমরা সবাইকে নিয়ে তৃণমূলকে হারাতে চাই৷ নিচু স্তরে কোনও বুথে যদি কেউ অন্য কারও সমর্থন নিয়ে তৃণমূলকে হারাতে পারে, তাহলে আমরা তার সঙ্গে আছি৷' সৌমিত্র স্পষ্ট করে দেন, অন্য দলের সঙ্গে জোট নিয়ে যা সিদ্ধান্ত নেওয়ার দলের শীর্ষ নেতৃত্বই নেবেন, কিন্তু নিচুস্তরে অলিখিত ভাবে বাম-কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে তৃণমূলকে হারানোর বিষয়ে আপত্তি নেই তাঁর৷
advertisement
advertisement
বিজেপি সাংসদের এই প্রস্তাবকে অবশ্য খারিজ করে দিয়েছেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী৷ সৌমিত্র খাঁ-কে কটাক্ষ করে তাঁর জবাব, 'বিষ্ণুপুরের সাংসদের বার্তা বিজেপি-র নেতারাও শোনে না৷ তিনি নিজে কংগ্রেস থেকে তৃণমূল হয়ে আবার বিজেপি-তে গিয়েছেন৷ আরও কোথাও ঘোরার আগ্রহ থাকতে পারে৷ বিজেপিকে সমর্থন দিয়ে তৃণমূলকে হারানোর কোনও মানে নেই৷ কারণ তাহলে ভোটের পর আবার দেখা যাবে মুকুল রায়ের মতো তৃণমূলকে হারিয়ে আবার তৃণমূলেই ফিরে আসবে৷ বিজেপি-র সাহায্য নিয়ে তৃণমূলকে হারানোর ভাবনা বাস্তবে সম্ভব নয়, অলীক কল্পনা৷'
advertisement
নন্দকুমারের যে সমবায় সমিতির নির্বাচন ঘিরে এত আলোচনা, সে প্রসঙ্গে সুজন চক্রবর্তীর দাবি, 'আমি এখন নন্দকুমারেই আছি৷ বরাবর যাঁরা এই সমবায় পরিচালনা করেছেন, তাঁরাই করবেন৷ বিজেপি বা তৃণমূলের সংস্রব না থাকে সেটা আমরা নিশ্চিত করব৷ মানুষের ঐক্য সবথেকে গুরুত্বপূর্ণ৷'
বিষ্ণুপুরের বিজেপি সাংসদের প্রস্তাবকে খারিজ করে দিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও বলেন, 'সারা ভারতবর্ষ থেকে আমরা বিজেপিকে উৎখাত করতে চাই৷ পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও আমাদের অবস্থান একই৷ কোনও অবস্থাতেই বিজেপি-র সঙ্গে সমঝোতা হবে না৷ তৃণমূলকে হারাতে সমমনোভাবাপন্ন দলগুলির সঙ্গে আমরা অবশ্যই জোট করব৷ কিন্তু তাই বলে কংগ্রেসের সঙ্গে বিজেপির সমঝোতা হবে? সূর্য তাহলে পশ্চিম দিকে উঠবে৷'
advertisement
এ দিন পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি সংক্রান্ত একটি বৈঠকে যোগ দিতেই দুর্গাপুরে যান পঞ্চায়েত নির্বাচনে রাঢ়বঙ্গের জন্য বিজেপি-র পর্যবেক্ষকের দায়িত্ব পাওয়া সৌমিত্র খাঁ৷ তাঁর দাবি, তৃণমূল পঞ্চায়েত নির্বাচনে ২০১৮ সালের মতো সন্ত্রাসের আশ্রয় নিলে ২০১৯-এর মতো ২০২৪-এ তার জবাব দেবে সাধারণ মানুষ৷
advertisement
তবে বিজেপি সাংসদের বাম-কংগ্রেসের সঙ্গে সমঝোতার প্রস্তাবকে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল সাংসদ শান্তনু সেন৷ তিনি বলেন, 'সমবায় সমিতির ভোটকে কেন্দ্র করে সার্বিক রাজনীতির বিচার করা মুর্খামি৷ এর আগে
বিরোধী দলনেতা, রাজ্য বিজেপি-র সভাপতিও একই আবেদন করেছে৷ বাম- কংগ্রেস ইতিমধ্যে শূন্যে নেমে গিয়েছে৷ বিজেপি-র এত দৈন্য দশা তারা সামান্য পাটিগণিত ভুলে গিয়েছে যে শূন্যর সঙ্গে গুন করলে শূন্যই হয়৷'
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Saumitra Khan on BJP CPIM alliance: তৃণমূলকে হারাতে পঞ্চায়েতে নন্দকুমার মডেল? সৌমিত্রর প্রস্তাবে মুখ খুললেন সুজন-অধীর
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement