advertisement

Purba Medinipore: চোখের সামনে দু' ভাগ হয়ে গেল মালগাড়ি! সাক্ষী থাকল তমলুক

Last Updated:

বুধবার সকালে এই দৃশ্যেরই সাক্ষী থাকল পূর্ব মেদিনীপুরের (Purba Medinipore) তমলুকের ধারিন্দা রেল ক্রসিং৷

#তমলুক: রেল লাইন (Indian Railways) ধরে মালগাড়ি যাচ্ছে৷ সেই কারণে বন্ধ ছিল লেভেল ক্রসিং৷ অপেক্ষারত পথচারী, যানবাহনের যাত্রীরা জানতেন, মালগাড়ি চলে গেলেই গেট উঠবে৷ কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে তাঁরা যে দৃশ্য দেখলেন, তাতে নিজেদের চোখকেই যেন বিশ্বাস করতে পারছিলেন না!
কারণ চলন্ত মালগাড়ি থেকে আচমকাই বিচ্ছিন্ন হয়ে গেল গোটা দশেক বগি৷ ছিন্ন হয়ে যাওয়া বগিগুলিকে ফেলেই বাকি বগিগুলিকে নিয়ে প্রায় দু' কিলোমিটার এগিয়ে যায় ইঞ্জিন৷ পরে বিপত্তি বুঝতে পেরে ট্রেন থামান মালগাড়ির চালক৷
advertisement
advertisement
বুধবার সকালে এই দৃশ্যেরই সাক্ষী থাকল পূর্ব মেদিনীপুরের (Purba Medinipore) তমলুকের ধারিন্দা রেল ক্রসিং৷ জানা গিয়েছে, হলদিয়া থেকে পাশকুড়ার দিকে যাচ্ছিল মালগাড়িটি৷ সেই সময়ই ধারিন্দা রেল ক্রসিং পেরনোর সময় কাপলিং ভেঙে দশটি বগি আলাদা হয়ে যায়৷ তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি৷
প্রায় দশটি বগি যে বিচ্ছিন্ন হয়েছে, মালগাড়ির চালকও প্রথমে তা বুঝতে পারেননি৷ শেষ পর্যন্ত প্রায় দু' কিলোমিটার দূরে শহিদ মাতঙ্গিনী স্টেশনের কাছে মালগাড়ি থামান চালক৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রেল কর্মীরা৷ ফের ইঞ্জিন সমেত মালগাড়িকে পিছিয়ে এনে পড়ে থাকা বগিগুলিকে জোড়া হয়৷ তার পর ফের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় মালগাড়িটি৷
advertisement
এই ঘটনার জেরে দীর্ঘক্ষণ আটকে থাকে ধারিন্দা রেল গেট৷ ফলে নিমতৌড়ি- তমলুক রাজ্য সড়কে ব্যাপক যানজট তৈরি হয়৷ এই ঘটনা দেখে আতঙ্কিত সাধারণ মানুষও৷
সুকুমার জানা নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, 'চোখের সামনে দেখলাম বগিগুলি আলাদা হয়ে গেল৷ এই যদি রেলের নিরাপত্তার অবস্থা হয়, তাহলে এত পদস্থ আধিকারিক, ইঞ্জিনিয়ার রেখে লাভ কী? এর থেকেই পরিষ্কার রেলের উদাসীনতায় গোটা দেশে কত দুর্ঘটনা ঘটে৷' তবে এই ঘটনায় রেল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purba Medinipore: চোখের সামনে দু' ভাগ হয়ে গেল মালগাড়ি! সাক্ষী থাকল তমলুক
Next Article
advertisement
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
  • ২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা

  • প্রথম দফার ১৫২টি আসনের ভোটের জন্য এবার মোট ১৫৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা

  • রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement