advertisement

Chiranjeet stands by Partha Chatterjee: 'ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হচ্ছে, পিছনে বিজেপি', পার্থর পাশে দাঁড়ালেন চিরঞ্জিৎ

Last Updated:

পার্থ চট্টোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে গোটা বিষয়টিকে বিজেপি-র অপচেষ্টা বলে দাবি করেন বারাসাতের বিধায়ক অভিনেতা চিরঞ্জিৎ৷

পার্থর পাশে দাঁড়ালেন চিরঞ্জিৎ৷
পার্থর পাশে দাঁড়ালেন চিরঞ্জিৎ৷
#মেচেদা: এসএসসি দুর্নীতি কাণ্ডে ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের পাশেই দাঁড়ালেন তৃণমূল বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী৷ গোটা ঘটনাটিকেই বিজেপি-র কারসাজি বলে অভিযোগ করেছেন বারাসতের বিধায়ক৷
এ িদন পূর্ব মেদিনীপুরের মেচেদার একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন চিরঞ্জিৎ৷ সেখানেই তাঁকে পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি নিয়ে তাঁকে প্রশ্ন করা হয়৷ জবাবে চিরঞ্জিৎ মজাচ্ছলে বলেন, 'আমারও অনেক বান্ধবী আছে৷ এখানেও কয়েকজন আছেন৷ যদি তাঁদের বাড়িতেও তল্লাশি করে টাকা উদ্ধার হয়, তাই নিয়ে খুব চিন্তায় আছি৷'
advertisement
advertisement
এর পরেই অবশ্য পার্থ চট্টোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে গোটা বিষয়টিকে বিজেপি-র অপচেষ্টা বলে দাবি করেন বারাসাতের বিধায়ক অভিনেতা চিরঞ্জিৎ! তিনি বলেন, 'কোথাও কিছু গলদ তো নিশ্চয়ই আছে৷ িকন্তু একটা ছোট বিষয়কেই ফুলিয়ে, ফাঁপিয়ে দেখানো হচ্ছে৷ যতক্ষণ না কিছু প্রমাণিত হচ্ছে, এ বিষয়ে কিচ্ছু বলা সম্ভব নয়৷ পার্থ চট্টোপাধ্যায় এখনও মন্ত্রী রয়েছেন, তাঁকে দলীয় পদ থেকেও সরানো হয়নি৷'
advertisement
এই ঘটনার পিছনে বিজেপি-কে দায়ী করে চিরঞ্জিৎ আরও বলেন, 'পিছন থেকে এসবই বিজেপি-র চেষ্টা৷ কারণ এর পরে ২০২৪, ২০২৬-এর ভোট আছে৷ তার আগে যদি মমতাদিকে কোনও শর্তে রাজি করানো যায়৷' এর আগে তৃণমূলের তরফেও দলীয় ভাবে জানানো হয়েছিল, অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে না৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Chiranjeet stands by Partha Chatterjee: 'ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হচ্ছে, পিছনে বিজেপি', পার্থর পাশে দাঁড়ালেন চিরঞ্জিৎ
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement