advertisement

Accident: রামনবমীর মিছিলে যাওয়া হল না বাবার! বাড়ির সামনেই ছোট্ট ছেলেকে পিষে দিল পুরসভার গাড়ি

Last Updated:

রবিবার সকালে উত্তরপাড়া পুরসভার ময়লা তোলার গাড়ির বেপরোয়া চালানোর জন্য রাস্তার পাশে থাকা একটি বাচ্চাকে পিষে দিয়ে চলে যায় বলেই অভিযোগ।

রামনবমীর মিছিলে যাওয়া হল না বাবার! বাড়ির সামনেই ছোট্ট ছেলেকে পিষে দিল পুরসভার গাড়ি
রামনবমীর মিছিলে যাওয়া হল না বাবার! বাড়ির সামনেই ছোট্ট ছেলেকে পিষে দিল পুরসভার গাড়ি
হুগলি: বাবা প্রস্তুতি নিচ্ছিলেন রাম নবমীর মিছিলে যাওয়ার। গোটা এলাকায় ছিল উৎসবের সাজো সাজো রব, হঠাৎই একমুহূর্তে সব আনন্দ শেষ। রাস্তার পাশে থাকা পরিবারের ছোট্ট সদস্যকে এভাবে হারিয়ে ফেলবেন তা হয়তো কল্পনাও করতে পারেননি পরিবারের লোকজন। পুরসভার গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু আড়াই বছরের এক শিশুর।
ঘটনাটি হুগলির উত্তরপাড়া পুরসভা এলাকার। রবিবার সকালে উত্তরপাড়া পুরসভার ময়লা তোলার গাড়ির বেপরোয়া চালানোর জন্য রাস্তার পাশে থাকা একটি বাচ্চাকে পিষে দিয়ে চলে যায় বলেই অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই শিশুর।
advertisement
advertisement
স্থানীয় সূত্রে খবর, উত্তরপাড়া পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের কড়াই ফ্যাক্টরি এলাকায় দূর্ঘটনা হয় আজ সকালে। শিশুটিকে উদ্ধার করে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। মৃত শিশুকে নিয়ে এসে শুরু হয় পথ অবরোধ।
advertisement
শিশুর বাবা অখিল গড় জানান, ‘‘রামনবমীর মিছিলে যাব বলে পোশাক পড়ে প্রস্তুত হচ্ছিলাম। দুম করে একটা শব্দ শুনি। বাইরে বেরিয়ে দেখি পুরসভার গাড়ি চাপা দিয়েছে। বাড়ির সামনে খেলা করছিল ছেলে। পুরসভার আবর্জনা ফেলার গাড়ি চাপা দিয়ে চলে যায়। এর আগে অনেকবার গাড়ি আস্তে চালানোর জন্য হাতজোড় করে বারণ করেছি কিন্তু শুনেনি । ঘরের সামনে এরকম একটা ঘটনা মানতে পারছিনা। আমি বিচার চাই।’’
advertisement
রাহী হালদার
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Accident: রামনবমীর মিছিলে যাওয়া হল না বাবার! বাড়ির সামনেই ছোট্ট ছেলেকে পিষে দিল পুরসভার গাড়ি
Next Article
advertisement
যুদ্ধ শেষ করতে রাজি ইরান, কিন্তু দিয়েছে এই ৩টি শর্ত, ট্রাম্প কি তা মানতে পারবেন?
যুদ্ধ শেষ করতে রাজি ইরান, কিন্তু দিয়েছে এই ৩টি শর্ত, ট্রাম্প কি তা মানতে পারবেন?
  • যুদ্ধ শেষ করতে রাজি ইরান

  • কিন্তু দিয়েছে এই ৩টি শর্ত

  • ট্রাম্প কি তা মানতে পারবেন?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement