'ওরাই দুশো টাকা নিয়ে বাইরে বিক্রি করত...', কোথাও ক্রাইসিস নেই, রান্নার গ্যাসের কালোবাজারি নিয়ে বিস্ফোরক দিলীপ
- Reported by:BISWAJIT SAHA
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Dilip Ghosh: 'ওরা দুশো টাকা নিয়ে বাইরে বিক্রি করত', রান্নার গ্যাসের দাম বাড়া নিয়ে বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের। বললেন, কোথাও পেট্রোলের ক্রাইসিস নেই, গ্যাসের কোথাও ক্রাইসিস নেই', নেপথ্যের কারণ কী? বাতলে দিলেন বিজেপি নেতা।
advertisement
বৃহস্পতিবার একাধিক প্রসঙ্গে তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করেন দিলীপ ঘোষ। কেন্দীয় সরকারের গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা সব নিয়েই মুখ খুললেন বিজেপির প্রবীণ নেতা। গ্যাসের কালোবাজারি প্রসঙ্গে সরাসরি অভিযোগ তুললেন তৃণমূলের দিকে।কোন বিষয়ে কী বললেন বিজেপির বিতর্কিত নেতা?
advertisement
গ্যাসের দাম বাড়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'কেন্দ্রীয় সরকারের পরিকল্পনার অভাব।' এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন পর্যন্ত কি পরিকল্পনা করে রাজ্য চালিয়েছেন? প্রশাসন পুরো ভেঙে পড়েছে! শিক্ষায় এত অব্যবস্থা। হাসপাতালে মানুষ যেতে পারছে না ভয়ে। আইনশৃঙ্খলা কোথায়? উনি কি করে প্রশাসনের কথা বলেন। উনি ধর্না দিচ্ছেন ওটাই দিন। বাকি কিছু ভাবার প্রয়োজন নেই, ওটা মোদিজি ভাববেন।"
advertisement
এলপিজি অটো-গ্যাস নেই, ভাড়া বাড়ছে বিক্ষিপ্তভাবে অটোর, মানুষ হয়রান-- কী বললেন দিলীপ ঘোষ? "ভাড়া বাড়ছে অটোর এটা কি মোদিজি দেখবেন! নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন দেখবে? টিএমসির লোকেরা ইচ্ছা করে পেট্রোল পাম্প বন্ধ করে দিচ্ছে, পেট্রোল নেই বলে। কিন্তু কোথাও পেট্রোলের ক্রাইসিস নেই। গ্যাসের কোথাও ক্রাইসিস নেই। বিরোধীরা এবং মিডিয়া মিলে একটা হাইপ তুলেছে ভয়ের। ভারতবর্ষে কোনও প্রভাব পড়েনি যুদ্ধের।"
advertisement
advertisement
advertisement
মোদির সভায় আমন্ত্রিত মমতা বন্দ্যোপাধ্যায়:"সব জায়গাতেই প্রধানমন্ত্রী এলে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়। কালকে চেন্নাইতে করেছেন। ট্রেন দিয়েছেন বন্দে ভারত। সরকারি প্রোগ্রাম আলাদা হয়। আর যেহেতু নির্বাচন আছে তাই পার্টির প্রোগ্রামে তিনি ভাষণ দেবেন। ওটা সরকারি খরচে হয়, আর এটা পার্টির খরচে হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের মত সবকিছু খিচুড়ি করি না আমরা। প্রশাসন কোথায়, পার্টি কোথায় এক মঞ্চ থেকে সবকিছু করেন। বিজেপি সেটা করে না সরকারি প্রোগ্রাম সেটা মোদিজি দেখছেন।পার্টির বিষয় সেটা পার্টি দেখছে।"
advertisement
advertisement
advertisement
সাগরে গুলিবিদ্ধ রাজনৈতিক নেতা। রিপোর্ট তলব করল কমিশন।দিলীপ ঘোষ: "সাগরের মত শান্ত জায়গা,যেখানে চারিদিকে জল, পালানো যায় না। সেখানেও দিনে দুপুরে খুন করা হচ্ছে। যাকে খুন করা হয়েছে তিনি আমাদের ওই এলাকার প্রমুখ নেতার বাবা। চিন্তার বিষয় এটাই, সাগরদ্বীপে যদি হয়; তাহলে কলকাতায় কী হবে? যেহেতু ইলেকশন আসছে , নির্বাচন কমিশন সব বিষয় দেখছেন, তাই তাদের নজরে আছে। এ বিষয়ে কমিশনের কড়া স্টেপ নেওয়া উচিত।"
advertisement
"রাজ্যের জ্বালানি বাইরে যাবে না: মুখ্যমন্ত্রী"দিলীপ ঘোষ : যে কোম্পানিগুলো গ্যাস তেল এগুলো চালায় তারা রিজিওনাল কোম্পানি তাদের যদি এখানে মজুদ থাকে তারা তো নিয়ে যাবেই। বিষয়টা কেন্দ্রীয় সরকার দেখছে। উনি তো বলে দিলেন আলু বাইরে যাবে না। আলু চাষিদের চরম সমস্যা ৫ টাকা কিলো আলু বিক্রি হচ্ছে বিক্ষোভ দেখাচ্ছে। এই করে আলু চাষিদের সর্বনাশ করে দিয়েছেন আলু চাষিদের মরার মতো অবস্থা। উনি এসব ব্যাপারে হস্তক্ষেপ করবেন না কেন্দ্রীয় সরকার দেখছে, কেন্দ্রকেই দেখতে দিন। উনি হাত দিলে সব চৌপাঠ হয়ে যাবে।"








