advertisement

LPG Price Hike:  চরম দুর্ভোগ পরিবহণেও! গ্যাস সংকটের জেরে চাপে সিএনজি বাস পরিষেবা, চিন্তায় এনবিএসটিসি

Last Updated:
ইরান–ইসরায়েল–আমেরিকা সংঘাতের জেরে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। তারই প্রভাব পড়তে শুরু করেছে দেশজুড়ে জ্বালানি গ্যাস সরবরাহে। রাজ্যের বিভিন্ন জায়গায় রান্নার গ্যাসের সংকট দেখা দেওয়ায় সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। একইসঙ্গে প্রভাব পড়তে পারে পরিবহন ব্যবস্থাতেও।
1/5
ইরান–ইসরায়েল–আমেরিকা সংঘাতের জেরে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। তারই প্রভাব পড়তে শুরু করেছে দেশজুড়ে জ্বালানি গ্যাস সরবরাহে। রাজ্যের বিভিন্ন জায়গায় রান্নার গ্যাসের সংকট দেখা দেওয়ায় সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। একইসঙ্গে প্রভাব পড়তে পারে পরিবহণ ব্যবস্থাতেও।

2/5
দেশব্যাপী এলপিজি সিলিন্ডার যোগানে ঘাটতির কারণে ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (আইআরসিটিসি) এর পরিষেবা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর ফলে দূরপাল্লার ট্রেনে রান্না করা খাবার দেওয়ার পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখার এবং টিকিটের সঙ্গে আগে থেকে খাবার বুক করা যাত্রীদের টাকা ফেরত দেওয়ার কথা বিবেচনা করছে। উদ্বেগ বাড়ছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (NBSTC)-এ। দফতর সূত্রে জানা গিয়েছে, সংস্থার মোট ৭৪২টি বাস রয়েছে। তার মধ্যে প্রতিদিন ৬০০-র বেশি বাস রাস্তায় নামে। এর মধ্যেই প্রায় ৩০টি সিএনজি চালিত বাস পরিষেবা রয়েছে, যা বিভিন্ন রুটে চলাচল করে।

3/5
গ্যাসের সরবরাহে সমস্যা তৈরি হলে এই সিএনজি বাসগুলির পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পর্যাপ্ত গ্যাস না পাওয়া গেলে ওই বাসগুলির পরিষেবা সাময়িকভাবে বন্ধও করতে হতে পারে বলে আশঙ্কা করছে পরিবহন দফতর।

4/5
এনবিএসটিসির পার্থ প্রতিম রায় চেয়ারম্যান জানান, 'উত্তরবঙ্গের কোচবিহার ও শিলিগুড়ি থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার সঙ্গে বাস যোগাযোগ রয়েছে। এখনও পর্যন্ত সিএনজি বাসগুলির ক্ষেত্রে বড় কোনও সমস্যা দেখা দেয়নি। তবে যেভাবে গ্যাসের সংকট বাড়ছে, তাতে ভবিষ্যতে সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।'

5/5
তবে আপাতত ডিজেল চালিত বাস পরিষেবায় কোনও সমস্যা নেই বলে জানিয়েছেন তিনি। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলেও দফতর সূত্রে জানা গিয়েছে।