advertisement

সংঘর্ষে কেঁপে উঠল হরিহরপাড়া! মুহূর্তেই নিস্তব্ধ রাস্তা, চালকের মর্মান্তিক পরিণতি দেখে হতবাক সবাই

Last Updated:

Bus Accident : যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ওই গাড়ির চালক। আহত বহু যাত্রী।

দুমড়ে-মুচড়ে যাত্রীবাহী বাস।
দুমড়ে-মুচড়ে যাত্রীবাহী বাস।
মুর্শিদাবাদ, তন্ময় মন্ডল : মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার গজনীপুর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় শুক্রবার দুপুরে ঘটে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে। যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে ওই গাড়ির চালক ইনামুল শেখের। বাড়ি হরিহরপাড়া থানার অন্তর্গত নাজিরপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে গজনীপুর দিক থেকে বহরমপুরের উদ্দেশ্যে যাচ্ছিল যাত্রীবাহী বাসটি। সেই সময় উল্টো দিক থেকে আসা কলা বোঝাই গাড়িটি মুখোমুখি ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই গুরুতর জখম হন চালক ইনামুল শেখ। পরে মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় বাসের একাধিক যাত্রী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এই ঘটনার পর আহতদের তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।
advertisement
আরও পড়ুন : সহজলভ্য হলেও ঐতিহ্যে পিছিয়ে প্লাস্টিক! পুজোর সময় কপাল ফেরে ‘এই’ শিল্পীদের, ব্যস্ততা তুঙ্গে
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় হরিহরপাড়া থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা যায়, মৃত চালক ইনামুল শেখ গাড়ি নিয়ে শিলিগুড়ি থেকে ফিরছিলেন। ফেরার পথেই এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন তিনি। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে চালকের পরিবারে গ্রামে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
হরিহরপাড়া থানার পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর ঘাতক গাড়ির চালকের দেহ উদ্ধার করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দুর্ঘটনার পর কিছুক্ষণ যানজট সৃষ্টি হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সংঘর্ষে কেঁপে উঠল হরিহরপাড়া! মুহূর্তেই নিস্তব্ধ রাস্তা, চালকের মর্মান্তিক পরিণতি দেখে হতবাক সবাই
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement