advertisement

পুরুলিয়ায় বিজেপিকর্মীর দুলালের মৃত্যুর তদন্তের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ তাঁর পরিবার

Last Updated:
#পুরুলিয়া: জেলা জুড়ে ধর্মঘটের মধ্যেই হাতে এল নিহত বিজেপি কর্মী দুলাল কুমারের ময়নাতদন্তের রিপোর্ট ৷ খুনের সব তত্ত্ব উড়িয়ে দিয়ে রিপোর্টে বলা হয়েছে, আত্মহত্যাই করেছেন দুলাল ৷ সেই তত্ত্ব মানতে নারাজ তাঁর পরিবার ৷ সেই রিপোর্টের বিরোধিতা করে সোমবার  ফের থানায় যায় দুলালের পরিবার ৷ কিন্তু অভিযোগ নিতে অস্বীকার করেছে পুলিশ ৷ এমনটাই দাবি দুলালের পরিবারের ৷ দুলালের মৃত্যুর আসল কারণটা ঠিক সেটির রহস্য উদঘাটন করতে হাইকোর্টে যাচ্ছে দুলালের পরিবার ৷
পুরুলিয়ায় ৩ দিনের ব্যবধানে ২ বিজেপি কর্মীর রহস্যমৃত্যু ! বুধবার সকালে বলরামপুরের সুপুরডি গ্রাম থেকে উদ্ধার হয় বিজেপি কর্মী, ২১ বছরের ত্রিলোচন মাহাতর ঝুলন্ত দেহ ! সেই মৃত্যু রহস্যের আসল কারণ বের করার আগেই ফের দুলাল দাসের মৃতদেহ উদ্ধার হয় ৷ সেই নিয়েই শাসক বিরোধী তরজা তুঙ্গে ৷
দুলাল দাসের মৃত্যুর পিছনে আসলে কি কারণ রয়েছে সেটি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে পুলিশ ৷ কিন্তু আত্মহত্যার অজুহাত দিয়ে দায় সাড়ার চেষ্টা করেছে পুলিশ ৷ তাই দুলালের পরিবার ক্ষুব্ধ হয়ে আজ ফের হাইকোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ৷ দুলালের মৃত্যু নিয়ে এখনও থমথমে বলরামপুর এলাকা ৷  এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পুরুলিয়ায় বিজেপিকর্মীর দুলালের মৃত্যুর তদন্তের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ তাঁর পরিবার
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement