advertisement

Suvendu Adhikari: শান্তিকুঞ্জের দুয়ারে গানের আসর, শিশিরকে পিতৃতুল্য বলে শুভেন্দু-বন্দনা বিধায়কের!

Last Updated:

Suvendu Adhikari: শুভেন্দু অধিকারীর আমন্ত্রণে শিশির অধিকারীকে গান শোনানোর জন্যই বিজেপি বিধায়ক অসীম সরকার বুধবার শান্তিকুঞ্জে আসেন।

অসীমের শুভেন্দু বন্দনা
অসীমের শুভেন্দু বন্দনা
#কাঁথি: শান্তিকুঞ্জের দুয়ারে বসেছে গানের আসর। গান গাইছেন বিজেপি বিধায়ক। গান শুনছেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ শিশির অধিকারী। আর সেই গানের আসরেই ভ্যাকসিন ইস্যুতে নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতে ছাড়েননি হরিণঘাটার বিধায়ক অসীম সরকার! তিনি বলেন, ''এত মিথ্যা কথা বলা মুখ্যমন্ত্রী এর আগে পশ্চিমবঙ্গে এসেছে কিনা সন্দেহ। আমি জ্ঞানত জানি না। ''
তাঁর কথায়, ''বিজেপি কখনও সাম্প্রদায়িক নয়, বিজেপি সবার জন্য।'' শুভেন্দু অধিকারীর পরামর্শ মেনেই যে তাঁর বিজেপিতে আসা, অধিকারী পরিবারের জগদ্ধাত্রী পুজোর অনুষ্ঠানে যোগ দিয়ে সেকথাও জানান তিনি।
advertisement
শুভেন্দু অধিকারীর আমন্ত্রণে শিশির অধিকারীকে গান শোনানোর জন্যই তিনি বুধবার শান্তিকুঞ্জে আসেন। সেই গানের আসরে শিশির অধিকারীকে পিতৃতুল্য বলে সম্বোধন করেন বিজেপি বিধায়ক। বলেন, ''আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি মানুষের যে ভালোবাসা, মানুষের যে আশা সেটাই পূর্ণ করবেন। পরিবর্তনের সাথে সাথে অধিকারী পরিবারেরও যেন বিরাট জয় হয় সেটা আমি চাই।''
advertisement
গানের আসরে বসে বিজেপি বিধায়কের দাবি, আগামী দিনে ইতিহাস লেখা হবে অধিকারীদের নামে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Suvendu Adhikari: শান্তিকুঞ্জের দুয়ারে গানের আসর, শিশিরকে পিতৃতুল্য বলে শুভেন্দু-বন্দনা বিধায়কের!
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement