advertisement

West Bengal News: এক কামড়েই সব শেষ! মৃত্যু চার বছরের শিশুকন্যার, ঘরের মধ্যেই লুকিয়ে ছিল বিষাক্ত ঘাতক

Last Updated:

West Bengal News: পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,গতকাল মঙ্গলবার রাতে খাওয়া-দাওয়া সেরে মা ও মেয়ে ঘরে শুতে যায়।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
#সবং: বিষধর কালাচ সাপের কামড়ে মৃত্যু হল চার বছরের শিশু কন্যা। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার দেভোগ গ্রাম পঞ্চায়েত এলাকার দেভোগ গ্রামে। মৃতের নাম শুভশ্রী মাইতি। বয়স ৪ বছর।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,গতকাল মঙ্গলবার রাতে খাওয়া-দাওয়া সেরে মা ও মেয়ে ঘরে শুতে যায়। ঘুমিয়ে যাওয়ার পর হটাৎ মধ্যরাতে ঘুম থেকে উঠে মেয়ে মাকে ডেকে বলে তার হাতে ব্যথা অনুভব করার কথা।
advertisement
জানাজানি হতেই পরিবারের সদস্যরা ঘরের মধ্যে গিয়ে খোঁজাখুঁজি করে দেখে খাট পালঙ্কের উপরে কালাচ সাপ। তড়িঘড়ি মেয়েকে সবং গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরিস্থিতি আশঙ্কা জনক হওয়ায় মেদিনীপুর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়।
advertisement
সেখানেই চিকিৎসা চলাকালীন আজ ভোররাতে তার মৃত্যু হয় বলে জানা গিয়েছে। এদিকে এই ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তে শোকের ছায়া নেমে এসেছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: এক কামড়েই সব শেষ! মৃত্যু চার বছরের শিশুকন্যার, ঘরের মধ্যেই লুকিয়ে ছিল বিষাক্ত ঘাতক
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement