advertisement

Agriculture News: নামমাত্র পরিশ্রমে অনুর্বর মাটিতেই ফলবে সোনা! মেদিনীপুরের চাষির এক অভিনব আইডিয়া বদলে দিল রোজগারের দিশা

Last Updated:

West Medinipur Agriculture News: যে জমিতে ফসল ফলানো ছিল দুঃসাধ্য, সেখানেই এখন লাভের জোয়ার। মেদিনীপুরের এক কৃষক প্রথাগত চাষের বাইরে গিয়ে এমন এক চাষ করেছেন, যাতে কম পরিশ্রমেও আসছে মোটা টাকা। তাঁর এই সাফল্য এখন জেলার অন্য চাষিদের কাছেও বড় অনুপ্রেরণা।

+
নামমাত্র

নামমাত্র পরিশ্রমে অনুর্বর জমি থেকে বিপুল আয়ের পথ দেখালেন মেদিনীপুরের এক চাষি

কেশিয়াড়ি, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহল এলাকার কেশিয়াড়িতে বহু বছর ধরেই কৃষকদের প্রধান আয়ের উৎস ছিল ধান চাষ। তবে অনুর্বর মাটি এবং জলের অভাবের কারণে অনেক ক্ষেত্রেই সেই চাষ থেকে পর্যাপ্ত লাভ মিলত না। নদী তীরবর্তী কিছু এলাকায় সবজি চাষ হলেও তাতেও খুব একটা সাফল্য মিলছিল না কৃষকদের। কিন্তু এবার সেই চেনা ছবির বাইরে গিয়ে নতুন পথ দেখালেন কেশিয়াড়ির এক কৃষক।
জঙ্গলমহল কেশিয়াড়ি ব্লকের দুধেবুধে এলাকার বাসিন্দা কৃষক প্রফুল্ল সিং নিজের জমিতে ধান চাষের পরিবর্তে সূর্যমুখী ফুলের চাষ করে সাফল্যের মুখ দেখেছেন। প্রায় ৩২ ডেসিমেল জমিতে তিনি এই সূর্যমুখী চাষ শুরু করেন। গত বছরের ডিসেম্বর মাসে তিনি এই ফুলের বীজ বপন করেন। মাত্র চার মাসের মধ্যেই সেই চাষ থেকে ফলন পাওয়ার আশা করছেন তিনি। কৃষক প্রফুল্ল সিং জানান, সূর্যমুখী চাষে খুব বেশি জল বা পরিচর্যার প্রয়োজন হয় না। অল্প খরচ এবং সামান্য যত্নেই ভাল ফলন পাওয়া সম্ভব। ফলে ধান চাষের তুলনায় এতে লাভের পরিমাণও অনেক বেশি। তাঁর হিসাব অনুযায়ী, মাত্র চার মাসের মরশুমেই প্রায় ৭৫ হাজার টাকা পর্যন্ত আয় হতে পারে।
advertisement
advertisement
আগে এই জমিতে ধান চাষ করলেও তেমন লাভ হত না। এক ফসলি জমিতে সংসার চালানই ছিল কঠিন। কিন্তু এখন সূর্যমুখী চাষের মাধ্যমে নতুন করে রোজগারের আশা দেখছেন তিনি। একই সঙ্গে এলাকার অন্যান্য কৃষকরাও এই নতুন চাষ পদ্ধতি দেখে উৎসাহিত হচ্ছেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয়দের মতে, জঙ্গলমহলের মতো অনুর্বর এলাকায় যদি বিকল্প ফসলের চাষ বাড়ান যায়, তাহলে কৃষকদের আয় অনেকটাই বৃদ্ধি পেতে পারে। সূর্যমুখী ফুল শুধু সৌন্দর্যই বাড়ায় না, এর বীজ থেকেও তেল উৎপাদন করা হয়, যার বাজারে চাহিদা যথেষ্ট। কৃষক প্রফুল্ল সিংয়ের এই উদ্যোগ জঙ্গলমহলের কৃষকদের কাছে এক নতুন দৃষ্টান্ত তৈরি করেছে। ধানের পরিবর্তে বিকল্প চাষ করে যে ভাল আয় সম্ভব, সেই বার্তাই ছড়িয়ে দিচ্ছে তাঁর এই সাফল্যের গল্প।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Agriculture News: নামমাত্র পরিশ্রমে অনুর্বর মাটিতেই ফলবে সোনা! মেদিনীপুরের চাষির এক অভিনব আইডিয়া বদলে দিল রোজগারের দিশা
Next Article
advertisement
Dushyant Nariala: তিরিশ বছরের অভিজ্ঞতা, ভোটের সময় গুরুদায়িত্ব দিল কমিশন! রাজ্যের নতুন মুখ্যসচিব দুশ্যন্ত নারিয়ালা কে?
তিরিশ বছরের অভিজ্ঞতা, ভোটের সময় গুরুদায়িত্ব দিল কমিশন! রাজ্যের নতুন মুখ্যসচিব দুশ্যন্ত নারিয়ালা কে?
  • রাজ্যের নতুন মুখ্যসচিব দুশ্যন্ত নারিয়ালা৷

  • নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে নারিয়ালাকে দায়িত্ব দিল নির্বাচন কমিশন৷

  • প্রশাসনিক পদে তিরিশ বছরের অভিজ্ঞতা রয়েছে এই আইএএস অফিসারের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement