Kalbaisakhi Death: ৩৫-এ সব শেষ! কালবৈশাখী কেড়ে নিল তরতাজা প্রাণ, টোটো উল্টে মর্মান্তিক মৃত্যু যুবকের
- Published by:Riya Das
Last Updated:
Kalbaisakhi Death: গতকাল কালবৈশাখীর ঝড়ের বলি আরও ১, পাত্রসায়র বালসি গ্রামে ঝড়ের দাপটের টোটো উল্টে মৃত্যু হল এক ব্যক্তির, বিষ্ণুপুর মহকুমায় ঝড়ের বলি মোট ২৷
পাত্রসায়র, বাঁকুড়া: গতকাল কালবৈশাখীর ঝড়ের বলি আরও ১। পাত্রসায়র বালসি গ্রামে ঝড়ের দাপটের টোটো উল্টে মৃত্যু হল ব্যক্তির৷ বাঁকুড়া জেলার পাত্রসায়র থানার বালসি গ্রামের বাসিন্দা অভিজিৎ লাহা বয়স ৩৫ বছর পেশায় টোটো চালক।
প্রতিদিনের মতো কালকেও বাড়ি থেকে ভাড়ার উদ্দেশ্যে বেরিয়েছিলেন। গতকাল বিকেলে পাত্রসায়র থানার নন্দুড়ি গ্রামে গিয়েছিল ভারাতে। সেখান থেকে বাড়ি ফেরার সময় বাড়ি ঢোকার ৫০০ মিটার আগে সন্ধ্যায় কালবৈশাখীর ঝড়ের কবলে পড়ে।
আরও পড়ুন-ধেয়ে আসছে…! দক্ষিণের ৭ জেলায় কালবৈশাখী সতর্কতা সঙ্গে শিলাবৃষ্টি! প্রবল ঝড়-জলে কাঁপবে কোন কোন জেলা, এল মেগা আপডেট
ঝড়ের দাপটে উল্টে যায় টোটো, এবং টোটোর তলায় চাপা পড়ে অভিজিৎ লাহা। বিষয়টি নজরে আসে স্থানীয় বাসিন্দাদের তড়িঘড়ি তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে যায় পাত্রসায়র ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
advertisement
advertisement
আরও পড়ুন-ভয়ঙ্কর দুঃসময় শেষ…! মঘা নক্ষত্রে কেতুর রাজকীয় এন্ট্রি, ‘গোল্ডেন টাইম’ শুরু ৫ রাশির, আগামী ৮ মাস বিপুল টাকার ফোয়ারা
এরপর পুলিশ মৃতদেহ নিজেদের হেফাজতে নেয় আজ মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয় বিষ্ণুপুর জেলা হাসপাতালে। হাসপাতালে অসহায় পরিবারের পাশে দাঁড়াতে আসে বিষ্ণুপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি দিব্যেন্দু ব্যানার্জি। পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
advertisement
দেবব্রত মণ্ডল
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 16, 2026 3:13 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/বাঁকুড়া/
Kalbaisakhi Death: ৩৫-এ সব শেষ! কালবৈশাখী কেড়ে নিল তরতাজা প্রাণ, টোটো উল্টে মর্মান্তিক মৃত্যু যুবকের









