advertisement

East Medinipur News: কুসংস্কার তাড়াতে অস্ত্র এবার ‘পুতুল’! অভিনব কায়দায় সচেতনতার পাঠ, পূর্ব মেদিনীপুরের শিক্ষকের অদম্য লড়াই রাজ্যজুড়ে

Last Updated:

East Medinipur News: গ্রাম বাংলার হারিয়ে যাওয়া পুতুলই এখন কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা। পূর্ব মেদিনীপুরের এক শিক্ষক মানুষের মন থেকে অন্ধবিশ্বাস দূর করার মিশনে নেমেছেন। তাঁর এই চমকপ্রদ ও অভিনব আয়োজন সাড়া ফেলেছে গোটা রাজ্যে।

+
পূর্ব

পূর্ব মেদিনীপুরের শিক্ষক নিগমানন্দ মিশ্র 

পূর্ব মেদিনীপুর, মদন মাইতি: পুতুলই তাঁর জীবনের প্রধান সঙ্গী। কথা বলা পুতুল শিল্পের মাধ্যমে দীর্ঘদিন ধরে মানুষকে আনন্দ দিয়ে আসছেন পূর্ব মেদিনীপুরের নিগমানন্দ মিশ্র। তবে তার উদ্দেশ্য শুধুমাত্র আনন্দ দেওয়া নয়। এই কথা বলা পুতুলের মাধ্যমে কুসংস্কার দূর করে মানুষকে বিজ্ঞানমনস্ক করে তোলাই তাঁর লক্ষ্য। নিজের হাতে সাজানো পুতুলকে মঞ্চে নিয়ে তিনি এমনভাবে কথা বলান, যেন সত্যিই পুতুল কথা বলছে। দর্শকেরা মুগ্ধ হয়ে সেই দৃশ্য উপভোগ করেন। ছোট থেকে বড়—সব বয়সের মানুষ তাঁর এই অভিনব শিল্পে আনন্দ পান। একই সঙ্গে কুসংস্কারের বিরুদ্ধে বার্তাও পৌঁছে যায় মানুষের কাছে।
পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ ব্লকের পিণ্ডরুই গ্রামের নিগমানন্দ মিশ্র। পেশায় তিনি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্বশিক্ষক। তবে মনে প্রাণে একটাই উদ্দেশ্য—কুসংস্কার দূর করে মানুষকে বিজ্ঞানমনস্ক করে তোলা। তিনি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের একজন সক্রিয় সদস্য। সমাজে প্রচলিত নানা ভ্রান্ত ধারণা ও অন্ধবিশ্বাস দূর করার জন্য দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন তিনি। শুরুতে গান, কবিতা ও ছড়ার মাধ্যমে মানুষকে সচেতন করার চেষ্টা করতেন। বিভিন্ন গ্রামে ঘুরে মানুষকে বোঝাতেন কুসংস্কারের ক্ষতিকর দিক।
advertisement
advertisement
তবে পরে তিনি বুঝতে পারেন, নতুন ও আকর্ষণীয় উপায়ে বিষয়টি মানুষের সামনে তুলে ধরতে হবে। সেই ভাবনা থেকেই তিনি বেছে নেন কথা বলা পুতুলের অভিনব শিল্পকে। নিজের কণ্ঠস্বরের বিশেষ কৌশলে তিনি পুতুলকে এমনভাবে কথা বলান, যেন পুতুলটিই সব কথা বলছে। এই পুতুলের মাধ্যমেই তিনি বিজ্ঞানের নানা বিষয় তুলে ধরেন। কখনও কথা বলা পুতুলের মাধ্যমে দেখান বিজ্ঞানের আসল রহস্য। আবার কখনও বিভিন্ন কুসংস্কারের পেছনের সত্যিটা চোখে আঙুল দিয়ে বোঝান। দর্শকেরা আনন্দের সঙ্গে সেই সব বিষয় বুঝতে পারেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
নিগমানন্দ মিশ্রের কথায়, “আমি পশ্চিমবঙ্গের কোনায় কোনায় পৌঁছে যাই আমার এই কথা বলা পুতুলকে নিয়ে। প্রথমে গান, কবিতা ও ছড়ার মাধ্যমে মানুষকে বোঝানোর চেষ্টা করতাম কুসংস্কার কতটা ক্ষতিকর। কিন্তু পরে কথা বলা পুতুলের মাধ্যমে পুরো বিষয়টি বোঝানোর চেষ্টা করেছি। এতে মানুষ সহজেই বিষয়টি বুঝতে পারে।” এই অভিনব শিল্পকলার মাধ্যমে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা ও সামাজিক অনুষ্ঠানে দর্শকদের মুগ্ধ করেন তিনি। শুধু পূর্ব মেদিনীপুর নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে তিনি পৌঁছে যান তাঁর এই কথা বলা পুতুলকে নিয়ে। পুতুলকে সঙ্গী করেই কাটছে তাঁর দিনযাপন। আর সেই পুতুলই হয়ে উঠেছে তাঁর শিল্প ও জীবনের অবিচ্ছেদ্য অংশ। দূর হচ্ছে কুসংস্কার।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
East Medinipur News: কুসংস্কার তাড়াতে অস্ত্র এবার ‘পুতুল’! অভিনব কায়দায় সচেতনতার পাঠ, পূর্ব মেদিনীপুরের শিক্ষকের অদম্য লড়াই রাজ্যজুড়ে
Next Article
advertisement
Dushyant Nariala: তিরিশ বছরের অভিজ্ঞতা, ভোটের সময় গুরুদায়িত্ব দিল কমিশন! রাজ্যের নতুন মুখ্যসচিব দুশ্যন্ত নারিয়ালা কে?
তিরিশ বছরের অভিজ্ঞতা, ভোটের সময় গুরুদায়িত্ব দিল কমিশন! রাজ্যের নতুন মুখ্যসচিব দুশ্যন্ত নারিয়ালা কে?
  • রাজ্যের নতুন মুখ্যসচিব দুশ্যন্ত নারিয়ালা৷

  • নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে নারিয়ালাকে দায়িত্ব দিল নির্বাচন কমিশন৷

  • প্রশাসনিক পদে তিরিশ বছরের অভিজ্ঞতা রয়েছে এই আইএএস অফিসারের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement