advertisement

West Bengal News: বাড়িতে আসর বসাত বউমা, প্রতিবাদ শাশুড়ির, এরপরই মিলল বৃদ্ধার ঝুলন্ত দেহ

Last Updated:

West Bengal News: শাশুড়িকে মেরে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে পূর্ব মেদিনীপুর ভগবানপুরে।

প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
#ভগবানপুর: বাড়িতে মদের আসর বসানোর প্রতিবাদ করায় ভয়ঙ্কর ঘটনা ঘটাল বউমা। প্রতিবাদী শ্বাশুড়িকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল ভগবানপুরে! অভিযোগ, রাতে আনাগোনা ছিল বাইরের লোকের। বসত মদের আসর। আর তা মেনে নিতে পারছিলেন না শাশুড়ি রানীবালা খাটুয়া। প্রতিবাদের খেসারত দিতে হল শাশুড়িকে।
শাশুড়িকে মেরে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে পূর্ব মেদিনীপুর ভগবানপুরে। ভগবানপুর থানার কাকরা গ্রামে বাড়ির মধ্য বৃদ্ধার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃত বৃদ্ধার নাম রানীবালা খাটুয়া। বয়স ৭৮ বছর। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে ভগবানপুর থানার পুলিশ।
advertisement
advertisement
জানা গেছে, বহিরাগতদের নিয়ে বাড়িতে মদের আসর বসাতেন বাড়ির বউ। অভিযুক্ত বৌমা মীরা খাটুয়ার বিরুদ্ধে প্রতিনিয়ত প্রতিবাদ করতেন শাশুড়ি। আর সেই কারণেই পথের কাঁটা সরাতে শাশুড়িকে মেরে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বৌমার বিরুদ্ধে। অভিযোগ, আত্মীয় স্বজন ও গ্রামবাসীদের। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: বাড়িতে আসর বসাত বউমা, প্রতিবাদ শাশুড়ির, এরপরই মিলল বৃদ্ধার ঝুলন্ত দেহ
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement