advertisement

‘ধর্ষণ করে বলা হল এ কাজ স্বামীর!’

Last Updated:

মনোনয়ন প্রত্যাহার করা নিয়ে সমস্যার সূত্রপাত, সেখান থেকেই ঝামেলা গড়াল মারধর, অশান্তি, ধর্ষণ পর্যন্ত ৷ নদিয়ার শান্তিপুর ব্লকের ঘোড়ালিয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের জোলপাড়ার বিজেপি প্রার্থীর ছ’মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষণের অভিযোগ উঠল ৷

#শান্তিপুর: মনোনয়ন প্রত্যাহার করা নিয়ে সমস্যার সূত্রপাত, সেখান থেকেই ঝামেলা গড়াল মারধর, অশান্তি, ধর্ষণ পর্যন্ত ৷ নদিয়ার শান্তিপুর ব্লকের ঘোড়ালিয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের জোলপাড়ার বিজেপি প্রার্থীর ছ’মাসের অন্তঃসত্ত্বা আত্মীয়াকে ধর্ষণের অভিযোগ উঠল ৷ অভিযোগের আঙুল শাসক দলের দিকে ৷
অভিযোগ, ওই এলাকার মহিলা বিজেপি প্রার্থী মনোনয়ন জমা দেওয়ার পর থেকেই ক্রমাগত হুমকি দিচ্ছিল শাসকদলের আশ্রিত দুষ্কৃতিরা ৷ সেই ভয়েই বাড়ি ছাড়া হন ওই প্রার্থী ৷ শনিবার গভীর রাতে ওই প্রার্থীর বাড়িতে হামলা চালায় বেশ কয়েকজন দুষ্কৃতি ৷ প্রার্থীকে না পেয়ে মারধর, ভাঙচুর শুরু করে ৷ ওই প্রার্থীর অন্তঃসত্ত্বা জা-কেও ধর্ষণ করা হয় ৷
advertisement
advertisement
আশঙ্কাজনক অবস্থায় নির্যাতিতাকে প্রথমে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ও পরে কলকাতার এনআরএস হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। নির্যাতিতার অভিযোগ, শান্তিপুর হাসপাতালে ভর্তির পরে কর্তব্যরত চিকিৎসকও তাঁকে শাসাতে থাকেন, ‘গোপনাঙ্গের আঘাত কোনও হামলায় হয়নি, এ কাজ আপনার স্বামীর!’ শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করেছে নির্যাতিতার পরিবার। ওই চিকিৎসকের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছে বিজেপি ৷ নির্যাতিতার গোপনাঙ্গে তিনটি সেলাই পড়েছে ৷
advertisement
তবে এই অভিযোগ অস্বীকার করেছে শাসক দল ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
‘ধর্ষণ করে বলা হল এ কাজ স্বামীর!’
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement