advertisement

Birbhum News: তৃণমূল বিধায়ক স্কুলে ঢুকে এ কী করলেন! অবাক সকলে, তারিফও জুটল সমানতালে

Last Updated:

Birbhum News: তখন ওই স্কুলে সরস্বতী পুজো উপলক্ষে সবজি কাটতে ব্যস্ত ছিল ছাত্র-ছাত্রীরা।

বিধায়কের নতুন রূপ!
বিধায়কের নতুন রূপ!
বীরভূম: ' দিদির সুরক্ষা কবচ ' কর্মসূচিতে এসে বীরভূমের লাভপুর বিধানসভার ছোট সাংরা পঞ্চায়েতের একটি স্কুলে সরস্বতী পূজা উপলক্ষে ছাত্র-ছাত্রীদের সাথে বসে সবজি কাটলেন লাভপুরের বিধায়ক।                      ' দিদির সুরক্ষা কবচ ' কর্মসূচিতে  আজ বীরভূমের লাভপুরের বিধানসভার ছোট সাংরা পঞ্চায়েত এলাকায় উপস্থিত ছিলেন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ । সেখানে সাংরা পঞ্চায়েতের অন্তর্গত সাংরা সতীশ চন্দ্র মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে এসে উপস্থিত হন তিনি । তখন ওই স্কুলে সরস্বতী পুজো উপলক্ষে সবজি কাটতে ব্যস্ত ছিল ছাত্র-ছাত্রীরা ।
কিছু ছাত্রছাত্রী ব্যাস্ত ছিল সরস্বতী পুজোর জোগার করতে। যারা সবজি কাটছিল তাদের সাথেই বসে এই সরস্বতী পূজো উপলক্ষে সবজি কাটলেন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ । বিধায়কের এ হেন কার্যকলাপে অভিভাবক থেকে স্কুল শিক্ষক-শিক্ষিকা প্রত্যেকেই সাধুবাদ জানিয়েছেন তাঁকে । পাশাপাশি খুশি স্কুলের ছাত্রছাত্রীরাও । বিধায়ক অভিজিৎ সিংহ বলেন , " সাংরা সতীশ চন্দ্র মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে এসে দেখি সরস্বতী পুজোর প্রস্তুতি চলছে । স্কুলের ছাত্র-ছাত্রীরা মিলে সবজি কাটছে । সেই দেখে আমিও তাদের সাথে একসাথে বসে সবজি কাটতে কিছুটা সাহায্য করলাম তাদের । ভুলতে পারিনি পুরোনো দিনের সেই ছাত্রবস্থার কথা , মনে পড়ে গিয়েছিল ছাত্রবস্থার সরস্বতী পুজোর কথা ,  সেই কারণেই সবজি কাটতে বসে পড়লাম ওদের সঙ্গে।"
advertisement
advertisement
ওই স্কুলের এক ছাত্রী জানান , " আমরা বন্ধুরা মিলে সবজি কাটছিলাম । হটাৎ উনি এসে আমাদের সাথে বসে সবজি কাটতে শুরু করলেন ও সাথে সাথে অনেক গল্পও করলেন আমাদের সাথে । আমরা ওনাকে বললাম এইবারে আমরা সরস্বতী পুজোয় কি থিম করেছি । " এক অভিভাবক জানান , " একজন বিধায়ক স্কুলের ছাত্র-ছাত্রীদের সাথে একসাথে বসে সবজি কাটছেন সত্যিই এমন দৃশ্য বিরল । তবে ওনার এই কাজে শিশুরাও বেশ উৎসাহ পেয়েছে । "
advertisement
স্কুলের এক শিক্ষক জানান , " সত্যিই বিধায়কের এমন কাজ প্রশংসনীয় । আমাদের স্কুল ঘুরে দেখতে দেখতেই স্কুলের যেখানে রান্নার প্রস্তুতি হচ্ছিলো সেখানে পৌঁছে যান তিনি এবং শিশুদের সাথে একসাথে বসে সবজি কাটতে শুরু করে । তবেএই ভাবে  একসাথে সবজি কাটাই তারা অনেক উৎসাহ পেয়েছে । "
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: তৃণমূল বিধায়ক স্কুলে ঢুকে এ কী করলেন! অবাক সকলে, তারিফও জুটল সমানতালে
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement