advertisement

Court Bomb Threat: 'রাখা আছে বিস্ফোরক’, আচমকা হুমকি মেইল, কলকাতা-সহ জেলায় জেলায় আদালত জুড়ে বোমাতঙ্ক, তড়িঘড়ি খালি আদালত চত্বর!

Last Updated:

Court Bomb Threat: মঙ্গলবার কলকাতার সিটি সেশন কোর্টে বোমা হামলার হুমকি ঘিরে চরম চাঞ্চল্য ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে দ্রুত মোতায়েন করা হয় বম্ব স্কোয়াড এবং শুরু হয় তল্লাশি অভিযান।

কলকাতার সিটি সেশন কোর্টে বোমা হামলার হুমকি
কলকাতার সিটি সেশন কোর্টে বোমা হামলার হুমকি
কলকাতাঃ কলকাতার সিটি সেশন কোর্টে বোমা হামলার হুমকি ঘিরে মঙ্গলবার তীব্র আতঙ্ক ছড়ায়। ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে দ্রুত পৌঁছে যায় বম্ব স্কোয়াড এবং শুরু হয় চিরুনি তল্লাশি। একইসঙ্গে কলকাতার বিচার ভবন এবং বহরমপুর, আসানসোল, চুঁচুড়া জেলা আদালতেও পৌঁছয় একই ধরনের হুমকি ই-মেইল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, হুমকি মেইলে দাবি করা হয়, আদালত চত্বরে আরডিএশক্স বিস্ফোরক রাখা হয়েছে এবং দুপুর ১টা নাগাদ বিস্ফোরণ ঘটানও হবে। প্রাণহানি এড়াতে তার আগেই আদালত কক্ষ ও চত্বর খালি করে দেওয়ার নির্দেশও ওই মেইলে উল্লেখ ছিল। বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ও নিরাপত্তা বাহিনী তৎপর হয়ে ওঠে।
আরও পড়ুনঃ ২৮ ফেব্রুয়ারি ডেডলাইন! এখনও কত তথ্য যাচাই বাকি? ভেরিফিকেশন প্রক্রিয়ায় গতি আনার নির্দেশ সুপ্রিম কোর্টের
কলকাতার নগর ও দায়রা আদালত, ব্যাঙ্কশাল কোর্ট এবং সিটি সিভিল কোর্টে নিরাপত্তা জোরদার করা হয়। আদালতের কাজ সাময়িকভাবে বন্ধ রেখে বিচারক, আইনজীবী এবং কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। একইসঙ্গে বহরমপুর, আসানসোল ও চুঁচুড়ার আদালত চত্বরেও সতর্কতা জারি করা হয়।
advertisement
advertisement
বম্ব স্কোয়াড ও স্নিফার ডগ নিয়ে তল্লাশি চালানো হলেও কোথাও কোনও বিস্ফোরক মেলেনি বলে পুলিশ সূত্রে খবর। তবুও সম্ভাব্য ঝুঁকি এড়াতে প্রতিটি আদালত চত্বরে নজরদারি জোরদার করা হয়েছে।
এই ঘটনায় আইনজীবী মহল এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্বেগ ছড়িয়েছে। হুমকি মেইলের উৎস এবং উদ্দেশ্য খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রশাসনের তরফে জানানো হয়েছে, নিরাপত্তার বিষয়ে কোনওরকম ঝুঁকি নেওয়া হবে না এবং দোষীদের চিহ্নিত করতে সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Court Bomb Threat: 'রাখা আছে বিস্ফোরক’, আচমকা হুমকি মেইল, কলকাতা-সহ জেলায় জেলায় আদালত জুড়ে বোমাতঙ্ক, তড়িঘড়ি খালি আদালত চত্বর!
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement