advertisement

Birbhum Latest Crime News|| ভরদুপুরে বাইকে করে কী পাচার হচ্ছে? বীরভূম পুলিশের তল্লাশিতে লুকিয়ে আসল চমক!

Last Updated:

Birbhum Latest crime News: গোপন সূত্রে খবর পেয়ে ৪ টি আগ্নেয়াস্ত্র ও ৩৮ রাউন্ড কার্তুজ-সহ গ্রেফতার ২ দুষ্কৃতী। ২৭ এপ্রিল বীরভূমের কীর্ণাহার থানা এলাকা থেকে ৫৭ রাউন্ড কার্তুজ-সহ দু'জন দুস্কৃতীকে আটক করে পুলিশ।

#কীর্ণাহার: আবারও সাফল্য বীরভূম জেলা পুলিশের। গোপন সূত্রে খবর পেয়ে ৪ টি আগ্নেয়াস্ত্র ও ৩৮ রাউন্ড কার্তুজ-সহ গ্রেফতার ২ দুষ্কৃতী। ২৭ এপ্রিল বীরভূমের কীর্ণাহার থানা এলাকা থেকে ৫৭ রাউন্ড কার্তুজ-সহ দু'জন দুস্কৃতীকে আটক করে পুলিশ। তারপরই সেই সূত্র ধরেই এই সাফল্য পুলিশের। বীরভূম জেলা পুলিশের তরফ থেকে মঙ্গলবার দুপুরে ৪টি আগ্নেয়াস্ত্র ও ৩৮ রাউন্ড কার্তুজ-সহ দু'জন দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ।
কীর্ণাহার ও নানুর থানার পুলিশ বিশেষ সূত্রে খবর পায়, আগ্নেয়াস্ত্র নিয়ে বীরভূমের নানুর থেকে বর্ধমানের মঙ্গলকোটে যাওয়ার পরিকল্পনা ছিল এই দু'জন দুস্কৃতীর। বাইকে করে আগ্নেয়াস্ত্র নিয়ে যাচ্ছিল। ঠিক সেই সময়েই নানুর থানার পালিতপুর থেকে এই আগ্নেয়াস্ত্র-সহ দু'জন দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই দু'জনের বাড়ি পূর্ব বর্ধমানের কেতুগ্রামে। তাদের নাম ফুলবাবু এবং মিলন খান। তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি কারবাইন, একটি নাইন এমএম পিস্তল, একটি ৭ এমএম এবং একটি ওয়ান শাটার ও ৩৮ রাউন্ড কার্তুজ।
advertisement
advertisement
আরও পড়ুন: ক্রেতা সুরক্ষায় নজর, রাজ্যের স্কুলে স্কুলে তৈরি নয়া ক্লাব, কী ভূমিকা ক্লাবের? 
এ প্রসঙ্গে বীরভূম জেলার পুলিশ সুপার নগেন্দ্র নাথ ত্রিপাঠী জানান, 'গত ২৭ এপ্রিল কীর্ণাহার থানা এলাকা থেকে দুই দুষ্কৃতীকে ৫৭ রাউন্ড কার্তুজ-সহ ধরা হয়েছিল। এরপর তাদের জিজ্ঞাসাবাদ করতেই এই দু'জন দুষ্কৃতীর নাম উঠে আসে। আমরা গোপন সূত্রে খবর পেয়েছিলাম তাদের আগ্নেয়াস্ত্র নিয়ে বীরভূমের নানুর থেকে বর্ধমানের মঙ্গলকোটে যাওয়ার পরিকল্পনা ছিল। তারপরই নানুর এবং কীর্ণাহার থানার পুলিশ পালিতপুর থেকে এই দু'জন দুষ্কৃতীকে ধরে ফেলে। এরা বাইকে করে আগ্নেয়াস্ত্র গুলি নিয়ে যাচ্ছিল। সঙ্গে সঙ্গে আগ্নেয়াস্ত্র, গুলি ও বাইক বাজেয়াপ্ত করে পুলিশ। আজ তাদের পেশ করা হবে আদালতে।'
advertisement
Supratim Das
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum Latest Crime News|| ভরদুপুরে বাইকে করে কী পাচার হচ্ছে? বীরভূম পুলিশের তল্লাশিতে লুকিয়ে আসল চমক!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement