advertisement

Anubrata Mondal Birthday: এই প্রথম কেক কাটলেন! নিজের জন্মদিন জানতেনই না, ৬৫-তে পা দিয়ে খোশমেজাজে অনুব্রত

Last Updated:

অনুব্রতর জন্মদিন উপলক্ষে এ দিন সকাল থেকেই বোলপুরের বাড়িতে ভিড় জমিয়েছিলেন কর্মী সমর্থকরা৷

জন্মদিনে কেক কাটছেন অনুব্রত মণ্ডল৷
জন্মদিনে কেক কাটছেন অনুব্রত মণ্ডল৷
ইন্দ্রজিৎ রুজ, বোলপুর: ৬৫ বছরে পা দিলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল৷ কেক কেটে, পায়েস খেয়ে কর্মী সমর্থকদের সঙ্গে রীতিমতো হইহুল্লোড় করে জন্মদিন পালন করলেন বীরভূমের জেলা তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক৷ যদিও অনুব্রতর দাবি, জীবনে প্রথম বার কেক কাটলেন তিনি৷ এমন কি, আজ যে তাঁর জন্মদিন, তাঁর সেকথাও মনে ছিল না বলে দাবি অনুব্রতর৷
অনুব্রতর জন্মদিন উপলক্ষে এ দিন সকাল থেকেই বোলপুরের বাড়িতে ভিড় জমিয়েছিলেন কর্মী সমর্থকরা৷ কেউ হাতে করে নিয়ে এসেছিলেন কেক, কেউ আবার এনেছিলেন মিষ্টি৷ কারও হাতে আবার ছিল ফুলের তোড়া৷ জেল মুক্তির পর এটিই ছিল অনুব্রতর প্রথম জন্মদিন৷ হয়তো সেই কারণেই অনুগামীদের মধ্যে উৎসাহ কিছুটা বেশিই ছিল৷
তাঁর জন্মদিনকে ঘিরে কর্মীদের এই উৎসাহে স্বভাবতই আপ্লুত তৃণমূল নেতা৷ অনুব্রত বলেন, কর্মীদের প্রচণ্ড উৎসাহ ছিল৷ আমার জন্মদিন আমি জানতাম না৷ সকালবেলা মেয়ে বলল বাবা আজ তোমার জন্মদিন৷ আমার জন্মদিন তো হইহল্লা করে হয় না৷ এই ভাবে কেক কাটা, ফুলের তোড়া নিয়ে আসা, কোনওদিন হয়নি৷ আমাদের বাড়িতে কোনও দিন কেক কাটা হয় না৷ কর্মীরা খুবই ভাল৷ ঈশ্বর সবার মঙ্গল করুন৷
advertisement
advertisement
অনুব্রতর জন্মদিন উপলক্ষে এ দিন বাড়িতে খাওয়া দাওয়ারও বিশেষ আয়োজন ছিল৷ দুপুরের মেনুতে পাঁচ রকম ভাজা, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, পোস্তর বড়া, বাঁধাকপির তরকারি, শাক ভাজা, মাছের মাথা দিয়ে টক, পায়েস খেয়েছেন অনুব্রত৷ এর পর কর্মীদের আব্দারে নীচে নেমে এসে কর্মীদের নিয়ে আসা একাধিক কেকও কাটেন অনুব্রত মণ্ডল৷ অনুব্রতর মঙ্গল কামনায় এ দিন তারাপীঠ, কঙ্কালিতলা সহ একাধিক মন্দিরে পুজোও দেন তাঁর অনুগামীরা৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Anubrata Mondal Birthday: এই প্রথম কেক কাটলেন! নিজের জন্মদিন জানতেনই না, ৬৫-তে পা দিয়ে খোশমেজাজে অনুব্রত
Next Article
advertisement
Crocodile Video: বিশাল কুমির গিলে খাচ্ছে আস্ত মুরগিকে! উথাল পাথাল পাথরপ্রতিমার জগদ্দল নদী, ভিডিও ভাইরাল
বিশাল কুমির গিলে খাচ্ছে আস্ত মুরগিকে! উথাল পাথাল পাথরপ্রতিমার জগদ্দল নদী, ভিডিও ভাইরাল
  • একটি মুরগিকে আচমকা টেনে নিয়ে জলে ডুবিয়ে দেয় কুমিরটি

  • এই ঘটনার পর থেকে মাছ ধরতে যেতে ভয় পাচ্ছেন স্থানীয় মৎস্যজীবীরা

  • প্রশাসনকে জানানোর পর জালসহ কর্মীরা এলাকায় টহল শুরু করেছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement