advertisement

Sonam Wangchuk: ৬ মাস পর মুক্ত সোনম ওয়াংচুক! লাদাখের পরিবেশকর্মীকে আটকের সিদ্ধান্ত বাতিল করল কেন্দ্র সরকার

Last Updated:

৬ মাস বন্দি থাকার পর মুক্তি পেলেন পরিবেশকর্মী সোনম ওয়াংচুক৷ জাতীয় নিরাপত্তা আইন (NSA) অনুযায়ী লাদাখের পরিবেশকর্মীর বিরুদ্ধে জারি করা আটকের আদেশ অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে৷

৬ মাস পর মুক্ত সোনম ওয়াংচুক! লাদাখের পরিবেশকর্মীকে আটকের সিদ্ধান্ত বাতিল করল কেন্দ্র সরকার
৬ মাস পর মুক্ত সোনম ওয়াংচুক! লাদাখের পরিবেশকর্মীকে আটকের সিদ্ধান্ত বাতিল করল কেন্দ্র সরকার
নয়াদিল্লি: পরিবেশকর্মী সোনম ওয়াংচুককে আটকে রাখার সিদ্ধান্ত বাতিল করল কেন্দ্রীয় সরকার। জাতীয়ন নিরাপত্তা আইন (NSA) অনুযায়ী লাদাখের পরিবেশকর্মীর বিরুদ্ধে জারি করা আটকের আদেশ অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে৷ গত সেপ্টেম্বরে তাঁকে আটক করা হয়েছিল। সোনম বন্দি ছিলেন রাজস্থানের জোধপুর জেলে। ছ‘মাস পর মুক্তি পাচ্ছেন তিনি৷
কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, লাদাখে শান্তি, স্থিতিশীলতা এবং পারস্পরিক আস্থার পরিবেশ গড়ে তুলে সব পক্ষের সঙ্গে গঠনমূলক ও অর্থবহ আলোচনার পথ সুগম করতেই সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এই লক্ষ্য পূরণের স্বার্থে এবং সব দিক বিবেচনা করে সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রক ওয়াংচুকের আটকাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি লাদাখের জন্য প্রয়োজনীয় সব ধরনের সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছে কেন্দ্র।
advertisement
advertisement
সুপ্রিম কোর্টে সোনম ওয়াংচুকের মুক্তির জন্য আইনি লড়াইয়ের নেতৃত্ব দিচ্ছিলেন রাজ্যসভা সাংসদ বিবেক তঙ্খা৷ ওয়াংচুকের মুক্তির পর তিনি বলেন, ‘‘ভারত সরকার জাতীয় নিরাপত্তা আইনের অধীনে সোনম ওয়াংচুকের মুক্তির বিজ্ঞপ্তি জারি করেছে, এতে আমি আনন্দিত। সোনমকে ২৬ সেপ্টেম্বর লাদাখে আটক করা হয়েছিল। তাঁর কর্মকাণ্ড ভুলভাবে বোঝা হয়েছিল। তিনি জলবায়ু পরিবর্তন ও হিমবাহ নিয়ে কাজ করা এক অনন্য ব্যক্তিত্ব এবং প্রকৃত দেশপ্রেমিক।’’
advertisement
প্রসঙ্গত, লাদাখের ইঞ্জিনিয়ার, উদ্ভাবক ও শিক্ষা সংস্কারক সোনম ওয়াংচুককে ২৬ সেপ্টেম্বর ২০২৫ সালে লাদাখ পুলিশ আটক করে। লেহে লাদাখকে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা দেওয়া এবং সংবিধানের ষষ্ঠ তফসিলের অধীনে সুরক্ষা দেওয়ার দাবিতে চলা সহিংস বিক্ষোভের মাঝেই তাঁকে গ্রেফতার করা হয়৷
advertisement
একটি সাংবাদিক সম্মেলনে যাওয়ার পথে তাঁকে আটক করা হয় এবং জাতীয় নিরাপত্তা আইনের অধীনে মামলা করা হয়। অভিযোগ ছিল, সীমান্ত সংবেদনশীল এই অঞ্চলে অশান্তি উসকে দেওয়ার ঘটনায় তাঁর ভূমিকা রয়েছে। ওই সংঘর্ষে চারজনের মৃত্যু হয় এবং প্রায় ৯০ জন আহত হন। প্রশাসন তাঁকে এই ঘটনার “মূল উসকানিদাতা” হিসেবে বর্ণনা করেছিল।
advertisement
তাঁকে আটকের পর ওয়াংচুকের স্ত্রী তাঁর আটকের আদেশকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেন৷ ২০২৬ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে এ বিষয়ে শুনানি হয়। কেন্দ্র সরকার আদালতে জানিয়েছিল, পরিস্থিতি স্বাভাবিক করতে এই আটকাদেশ সহায়ক হয়েছে এবং সব প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হয়েছে। প্রায় ১৪০ দিনেরও বেশি সময় ধরে সোনম ওয়াংচুক জোধপুর জেলে আটক ছিলেন।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Sonam Wangchuk: ৬ মাস পর মুক্ত সোনম ওয়াংচুক! লাদাখের পরিবেশকর্মীকে আটকের সিদ্ধান্ত বাতিল করল কেন্দ্র সরকার
Next Article
advertisement
‘সবার উপরে স্পোর্টসম্যান স্পিরিট...’ সলমনের রান আউট ঘিরে চরম বিতর্ক ! জবাব দিলেন বাংলাদেশের মেহেদিও
‘সবার উপরে স্পোর্টসম্যান স্পিরিট...’ সলমনের রান আউট ঘিরে চরম বিতর্ক ! জবাব দিলেন বাংলাদেশের মেহেদিও
  • ‘সবার উপরে স্পোর্টসম্যান স্পিরিট...’

  • সলমন আলি আঘার রান আউট ঘিরে চরম বিতর্ক !

  • জবাব দিলেন বাংলাদেশের মেহেদিও

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement