Indian Railways: ঘুরপথে যাত্রা শেষ! উত্তরবঙ্গের ৩ জেলাবাসীকে দক্ষিণ ভারতের সঙ্গে জুড়ল এই নতুন স্পেশাল ট্রেন, চিকিৎসার জন্য হায়দরাবাদ এখন জলভাত!
- Reported by:SUROJIT DEY
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Indian Railways: উত্তরবঙ্গের মানুষের জন্য সুখবর। কোকরাঝাড়–চারলাপল্লি অমৃত ভারত স্পেশাল ট্রেন এবার জলপাইগুড়ি রোড স্টেশনে স্টপেজ পেল। ফলে দক্ষিণ ভারতে, বিশেষ করে হায়দ্রাবাদে চিকিৎসার জন্য যাতায়াত অনেক সহজ হবে
advertisement
উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের এক বড় সমস্যার সমাধান হতে চলেছে। পেটের জটিল রোগের চিকিৎসার জন্য বহু মানুষকে এতদিন দক্ষিণ ভারতে যেতে হলেও যাতায়াত ছিল বেশ কঠিন। এবার সেই পথ অনেকটাই সহজ করে দিল নতুন দূরপাল্লার ট্রেন পরিষেবা।রেল সূত্রে জানা গিয়েছে, কোকরাঝাড়- চারলাপল্লী ট্রেনটির স্টপেজ দেওয়া হয়েছে জলপাইগুড়ি রোড স্টেশনে। আজ থেকে চালু হওয়া এই আধুনিক স্লিপার ট্রেনটি অসমের কোকরাঝাড় থেকে হায়দ্রাবাদের কাছে চারলাপল্লি পর্যন্ত চলাচল করবে।
advertisement
উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ কয়েকটি স্টেশনেও ট্রেনটি থামবে। এর মধ্যে রয়েছে আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি রোড এবং নিউ জলপাইগুড়ি। ফলে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সহ পাহাড়ি এলাকার বাসিন্দাদের জন্য দীর্ঘ দূরত্বের এই যাত্রা অনেকটাই সহজ হয়ে যাবে।বিশেষ করে গ্যাস্ট্রোলজি বা পেটের রোগের চিকিৎসার জন্য উত্তরবঙ্গ ও অসমের বহু রোগীকে দক্ষিণ ভারতে যেতে হয়।
advertisement
advertisement
রেল আধিকারিকদের মতে জলপাইগুড়ি সাংসদ ডঃ জয়ন্ত কুমার রায় , এই ট্রেন পরিষেবা শুধু যাত্রী পরিবহণই নয়, চিকিৎসা সংক্রান্ত ভ্রমণকেও অনেক বেশি সহজ করবে। ডুয়ার্স ও তরাই অঞ্চলের পাশাপাশি সিকিম এবং আসামের বহু মানুষের জন্যও এটি বড় সুবিধা এনে দেবে। নতুন এই ট্রেন পরিষেবা চালু হওয়ায় উত্তরবঙ্গের যাত্রীদের মধ্যে ইতিমধ্যেই যথেষ্ট উৎসাহ দেখা যাচ্ছে। অনেকের মতে, ভ্রমণের দক্ষিণ ভারতে যাওয়ার পথে এটি এক গুরুত্বপূর্ণ সংযোগ তৈরি হল।








