advertisement

Bengali News: অনুর্বর লালমাটির জেলায় মাশরুমে আস্থা, সঙ্গে হাতিয়ার পশুপালন

Last Updated:

প্রত্যন্ত অযোধ্যা পাহাড়ের হাতিনাদা গ্রাম সহ আশপাশের কয়েকটি গ্রামের আদিবাসী মহিলাদের জন্য একটি সচেতনতা ও প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়

+
বিকল্প

বিকল্প চাষ

পুরুলিয়া: রুক্ষ লালমাটির জেলা পুরুলিয়া। এই জেলায় চাষবাস সেইভাবে হয় না বললেই চলে। এখানকার বেশিরভাগ জমি এক ফসলি। তাই বিকল্প চাষের রাস্তা জেলার মানুষ বরাবরই নতুন উপায় খুঁজতে থাকেন। চাননি একটি বিকল্প চাষ হল মাশরুম উৎপাদন। এই মাশরুম চাষ ও পশুপালনের উপর বিশেষ জোর দিতে একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় বাঘমুন্ডিতে।
আইসিএআর রিসার্চ কমপ্লেক্স ফর ইস্টার্ন রিজিয়ন পাটনা ও ট্রাইবাল সাব প্লেন (টি এস টি)-এর যৌথ উদ্যোগে আয়োজিত হয় এই বিশেষ প্রশিক্ষণ শিবিরটি। বিবেকানন্দ বিকাশ কেন্দ্র কালিমাটির সহযোগিতায় বাঘমুন্ডি থানার অযোধ্যা পাহাড়ের হাতিনাদা গ্রামে মাশরুম চাষ ও পশুপালনের উপর সচেতনতা প্রশিক্ষণ শিবিরটি আয়োজন করা হয় বৃহস্পতিবার।
advertisement
advertisement
এই বিষয়ে ডক্টর অনুপ দাস বলেন, প্রত্যন্ত অযোধ্যা পাহাড়ের হাতিনাদা গ্রাম সহ আশপাশের কয়েকটি গ্রামের আদিবাসী মহিলাদের জন্য আমরা একটি সচেতনতা ও প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছি। কম জলে যে সকল ফসল উৎপাদন করা যায় সেই সব চাষের দিকে লক্ষ্য রেখে মাশরুম ও পশুপালনে জোর দেওয়া হয়েছে।‌ গ্রামের মহিলারা যাতে সাবলম্বী হতে পারে সেই উদ্দেশ্যেই আমাদের এই কর্মসূচি।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এইদিনের প্রশিক্ষণ শিবির থেকে গ্ৰামের ৫৫ জন মহিলাকে প্রশিক্ষণ দেওয়া হয়। তাঁদের হাতে তুলে দেওয়া হয় নানা সামগ্রীর সঙ্গে মুরগী পালনের নানান সামগ্রী। এই প্রশিক্ষণ পেয়ে খুশি গ্রামের মহিলারা।
শর্মিষ্ঠা ব্যানার্জি
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: অনুর্বর লালমাটির জেলায় মাশরুমে আস্থা, সঙ্গে হাতিয়ার পশুপালন
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement