Bengali News: আগুনে ছারখার হয়ে যাচ্ছে বাংলার বনভূমি! অধরা 'খলনায়ক'
- Reported by:SUVOJIT GHOSH
- Published by:kaustav bhowmick
Last Updated:
জানা যায় ১০০ দিনের কাজের মধ্য দিয়ে অশ্বত্থ, বট, শিশু সহ বিভিন্ন রকমের ফলের গাছও লাগানো হয়েছে। তৈরি হয়েছিল শ'য়ে শ'য়ে গাছের বাগান
হুগলি: বারবার আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে শ’য়ে শ’য়ে গাছ। বিশেষ করে সরকারি জায়গায় বনভূমি ধ্বংস হওয়ায় ক্ষুব্ধ পরিবেশপ্রেমীরা। কারা আগুন লাগিয়ে বনভূমিতে নষ্ট করছে জানে না কেউ। ঘটনাটি গোঘটের কুমারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বেলুনদিঘি এলাকার। এখানে নদীর পাশে সরকারি জায়গায় বনসৃজন প্রকল্পের গাছ লাগানো হয়েছিল। বছর দু’য়েক আগে কুমার গ্রাম পঞ্চায়েত এই বনভূমি তৈরি করেছিল। সেগুলোই আগুন লাগিয়ে ধ্বংস করে দেওয়া হচ্ছে।
জানা যায় ১০০ দিনের কাজের মধ্য দিয়ে অশ্বত্থ, বট, শিশু সহ বিভিন্ন রকমের ফলের গাছও লাগানো হয়েছে। তৈরি হয়েছিল শ’য়ে শ’য়ে গাছের বাগান। কিন্তু সবই আগুনে পুড়ে ছারখার। এই ঘটনায় ক্ষোভে ফুঁসছেন এলাকার বাসিন্দারা। অথচ কারা এই কাজ করছে সে বিষয়ে তাঁরা কিছুই বলতে পারছেন না।
advertisement
advertisement
স্থানীয়রাই মাঝেমধ্যে দেখেন বনভূমিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। নষ্ট হয়ে গিয়েছে বনভূমির গাছপালা। গাছের গোড়ায় আগুন জ্বলায় শুকিয়ে গিয়েছে গাছের ডাল পালা। এই নিয়ে শোরগোল পড়েছে এলাকায়। গ্রামবাসীদের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে কেউ বা কারা এই আগুন লাগিয়ে দিচ্ছে। যারা এই ঘটনা ঘটাচ্ছে তাদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে সাধারণ মানুষ।
আরও খবর পড়তে ফলো করুন
advertisement
অন্যদিকে পঞ্চায়েতের সদস্যরা জানান, ১০০ দিনের কাজ প্রকল্পের মাধ্যমে শ্রমিকদের দিয়ে নদীর পাড়ে বিভিন্ন গাছ লাগানো হয়েছিল। বেশিরভাগ গাছ’ই অনেকটা বড় হয়ে গেছিল। কিন্তু হঠাৎ করে আগুনে সব নষ্ট হয়ে গিয়েছে। এই বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানানো হবে বলে জানান তাঁরা।
শুভজিৎ ঘোষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 31, 2024 7:24 PM IST









