advertisement

Road Accident: যাত্রীবোঝাই ট্রাভেলার গাড়ি নিয়ে ডিভাইডারে ধাক্কা মদ্যপ চালকের! পুলিশি তৎপরতায় রক্ষা

Last Updated:

Road Accident: ট্রাফিক পুলিশের তৎপরতায় বড়সড় বিপত্তির হাত থেকে বাঁচল যাত্রী বোঝাই একটি ট্রাভেলার গাড়ি। গাড়ির চালক নেশাগ্রস্ত থাকায় তাকে আটক করা হয়েছে।

পথে ফের দুর্ঘটনা
পথে ফের দুর্ঘটনা
সন্দীপ, বর্ধমান: ট্রাফিক পুলিশের তৎপরতায় বড়সড় বিপত্তির হাত থেকে বাঁচল যাত্রী বোঝাই একটি ট্রাভেলার গাড়ি। গাড়ির চালক নেশাগ্রস্ত থাকায় তাকে আটক করা হয়েছে।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, বুধবার একটি ট্রাভেলার গাড়ি বীরহাটা স্টেট ব্যাংকের কাছে জি টি রোডের একটি ডিভাইডারে ধাক্কা মারে। ট্রাফিক পুলিশের কর্মীরা ছুটে আসেন ঘটনাস্থলে, ছুটে আসেন ট্রাফিক ওসি চিন্ময় বন্দ্যোপাধ্যায়। তাঁরা যাত্রীদের নামিয়ে আনেন। ব্রেথ অ্যানালাইজার মেশিন দিয়ে দেখা যায়, মেশিনের রিডিং ৮২ শতাংশ। নেশাগ্রস্ত ওই চালক লোকনাথ মণ্ডলকে বর্ধমান থানার পুলিশ আটক করে।
advertisement
advertisement
পুলিশ সূত্রে খবর, ওই গাড়িটিতে পুরুষ মহিলা-সহ ১৫ জন ছিলেন। এদের মধ্যে ৩ জন শিশু। জাতীয় সড়কে এই ঘটনা ঘটলে বড় দুর্ঘটনায় পড়তেন, বলে আশঙ্কা করেছেন কিছু পুলিশকর্মী। এই গাড়িটি নিয়ে বর্ধমানের গোলাহাট থেকে তারা হুগলির বৈচি যাচ্ছিলেন, ঘটনার জেরে তারা ভয় পেয়ে যান।
advertisement
ট্রাফিক ওসি তাদের চা, জল, টিফিনের ব্যবস্থা করেন। সেই সঙ্গে যাত্রীদের আশ্বস্ত করেন। এরপর একটি গাড়ির ব্যবস্থা করে তাদের বৈচি পৌঁছনোর ব্যবস্থা করেন ট্রাফিক ওসি। একজন কনস্টেবলকে দিয়ে দুর্ঘটনায় পড়া গাড়িটিকে বীরহাটা পুলিশ ফাঁড়িতে এনে রাখা হয়েছে।
advertisement
রাজ্যে দুর্ঘটনা ঘটেই চলেছে, বার বার প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করার পরেও সাধারণ মানুষের সচেতনতার অভাবে তা আটকানো যাচ্ছে না। রাজ্য জুড়ে দুর্ঘটনার বেশ কিছু ঘটনা ঘটছে, অনেক ক্ষেত্রেই যার কারণ চালকের মদ্যপ থাকা। পুলিশ বিভিন্ন জায়গায় ব্রেথ অ্যানালাইজার দিয়ে পরীক্ষা করে। এদিনও সেই সময়ই ধরা পড়ল মদ্যপ চালক।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পূর্ব বর্ধমান/
Road Accident: যাত্রীবোঝাই ট্রাভেলার গাড়ি নিয়ে ডিভাইডারে ধাক্কা মদ্যপ চালকের! পুলিশি তৎপরতায় রক্ষা
Next Article
advertisement
Rinku Majumdar: ভোটের টিকিট না-পেয়ে ক্ষুব্ধ রিঙ্কু, 'আলোচনা' করতে সোজা সল্টলেকের বিজেপি দফতরে হাজির দিলীপ-জায়া
ভোটের টিকিট না-পেয়ে ক্ষুব্ধ রিঙ্কু, 'আলোচনা' করতে সোজা সল্টলেকের বিজেপি দফতরে হাজির দিলীপ-জায়া
  • ভোটের টিকিট না-পেয়ে ক্ষুব্ধ রিঙ্কু মজুমদার

  • পার্টির সঙ্গে আলোচনা করতে সল্টলেকের বিজেপি দফতরে রিঙ্কু

  • দিলীপের প্রচারে খড়্গপুরেও যাবেন রিঙ্কু

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement