advertisement

'ফোর্থ স্টেজ ক্যানসার' সবে সারতেই নতুন টিউমারের অস্ত্রোপচার দীপিকার! কী অবস্থা? জানালেন স্বামী

Last Updated:

টিউমারের অস্ত্রোপচার করালেন অভিনেত্রী। অস্ত্রোপচারের পরে কেমন আছেন তিনি? জানালেন শোয়েব।

টিউমারের অস্ত্রোপচার করালেন অভিনেত্রী। অস্ত্রোপচারের পরে কেমন আছেন তিনি? জানালেন শোয়েব।
টিউমারের অস্ত্রোপচার করালেন অভিনেত্রী। অস্ত্রোপচারের পরে কেমন আছেন তিনি? জানালেন শোয়েব।
নতুন দিল্লি: গত বছর থেকেই অসুস্থ অভিনেত্রী দীপিকা কক্কড়। যকৃতে দ্বিতীয় পর্যায়ের ক্যানসার ধরা পড়েছিল তাঁর। হাসপাতালে ভর্তি হলে টেনিস বলের আকারের টিউমার বাদ দেন চিকিৎসকেরা। দীর্ঘ চিকিৎসার পরে সুস্থ হয়ে উঠছিলেন তিনি। তবে মুঠো মুঠো চুল উঠছিল তাঁর। এবার ফের যকৃতে সিস্ট নিয়ে হাসপাতালে ভর্তি হলেন অভিনেত্রী।
কেমন আছেন দীপিকা? মঙ্গলবার অস্ত্রোপচারের পরে অভিনেত্রীর অনুরাগীদের আশ্বস্ত করতে এক বিবৃতিতে শোয়েব লেখেন, “আল্লার আশীর্বাদ আর আপনাদের সকলের প্রার্থনায় দীপিকার অস্ত্রোপচার হয়ে গিয়েছে। সব ঠিকমতোই মিটেছে।”
হিন্দি টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী দীপিকা কক্কর। ‘সসুরাল সিমর কা’ ধারাবাহিক থেকে জনপ্রিয় হয়েছিলেন তিনি। পরে ‘বিগ বস’ বিজয়ীও হন। তবে পর্দার জীবনের বাইরে, বাস্তব জীবনেও তিনি বেশ জনপ্রিয়। বহুবার বহু কারণে বিতর্কে এসেছেন তিনি। সেসব সামলেও নিয়েছেন দাপটের সঙ্গে। তাঁদের ছেলে রুহানের মাত্র ৪। এরই মাঝে তাঁদের পরিবারে এসেছে খারাপ খবর। ক্যানসার আক্রান্ত দীপিকা। তাঁর স্বামী এবং অভিনেতা শোয়েব ইব্রাহিম জানিয়েছিলেন, দীপিকার লিভারে টেনিস বলের মতো টিউমার পাওয়া গিয়েছে। পরে মেডিক্যাল পরীক্ষার পর জানা যায় ‘সসুরাল সিমর কা’-র অভিনেত্রী স্টেজ ২ লিভার ক্যানসারে আক্রান্ত। সেই সময় অভিনেত্রীর পোস্টে সবাই সাহস রাখার পরামর্শ দিয়েছিলেন এবং তাঁর দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করন। গৌরব খান্না, শ্রদ্ধা আর্যা, আরতি সিং, রাজীব আদাতিয়া সকলেই অভিনেত্রীর পোস্টে রিয়্যাক্ট করেছেন। টিভি দুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী হিনা খানও ক্যানসারের সঙ্গে লড়াই করছেন।
advertisement
advertisement
গত ২০ ফেব্রুয়ারি থেকে আবার পেটে ব্যথা শুরু হয় তাঁর।  ২৪ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি হন দীপিকা। এ বার যে সিস্টটি হয়েছে সেটিকে পুড়িয়ে ফেলা হয়।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
'ফোর্থ স্টেজ ক্যানসার' সবে সারতেই নতুন টিউমারের অস্ত্রোপচার দীপিকার! কী অবস্থা? জানালেন স্বামী
Next Article
advertisement
Rahul Banerjee Passed Away: প্রয়াত টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, তালসারিতে শুটিং করতে গিয়ে তলিয়ে গেলেন 'চিরদিনই তুমি যে আমার' তারকা
প্রয়াত টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, তালসারিতে শুটিং করতে গিয়ে তলিয়ে গেলেন 'চিরদিনই তুমি যে আমার' তারকা
  • প্রয়াত টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়

  • তালসারিতে শ্যুটিং করতে গিয়ে জলে তলিয়ে যান অভিনেতা

  • হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement