Elephant Attack: শিশুদের মিড ডে মিল ছিনতাই করল হাতি! দোষ হয় মানুষের
- Reported by:ANIRBAN ROY
- Published by:kaustav bhowmick
Last Updated:
লাগাতার হাতির হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে শিলিগুড়ি লাগাওয়া এলাকার শিশুদের সরকারি স্কুল। লাটে উঠেছে পড়াশোনা
শিলিগুড়ি: খিদের জ্বালায় মানুষ যে শুধু লুটপাট করে তা নয়, হাতিরাও হয়ে ওঠে ছিনতাইবাজ! এমনই অবস্থা দেখা গেল বৈকন্ঠপুর জঙ্গল লাগোয়া এলাকায়। তিনদিনে তিনবার হামলা করে খাবার লুঠ করল হাতি। বাচ্চারা খাওয়ার আগে স্কুলের মিড ডে মিল খেয়ে গেল তারা।
লাগাতার হাতির হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে শিলিগুড়ি লাগাওয়া এলাকার শিশুদের সরকারি স্কুল। লাটে উঠেছে পড়াশোনা। ক্ষোভে স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের স্কুলের ভিতরে আটকে তালা মেরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা। গোটা ঘটনায় বন দফতর ও প্রশাসনের বিরুদ্ধে বড়সড় গাফিলতির অভিযোগ উঠেছে।
advertisement
advertisement
শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম-১ গ্রাম পঞ্চায়েতে অবস্থিত ছোট ফাপড়ি নেপালি প্রাইমারি স্কুল। স্কুলটি বৈকুন্ঠপুর জঙ্গল লাগোয়া। এই স্কুলে একশোর বেশি পড়ুয়া আছে৷ অভিযোগ, মাঝেমধ্যেই স্কুলটিতে হামলা চালায় হাতি। স্কুলে কোনও সীমানা প্রাচীর না থাকায় অবলীলায় হাতি ভেতরে ঢুকে মিড ডে মিলের মজুত রাখা চাল ,ডাল খেয়ে যাচ্ছে। গত রবিবার থেকে লাগাতার হাতি আক্রমণ করেছে এই স্কুলে। মঙ্গলবার ভোর রাতেও একটি হাতি হামলা চালায়। স্কুলের রান্নাঘর ভেঙে শিশুদের মিড ডে মিলের সমস্ত খাবার সাবার করে দেয়। সকালে স্কুল খুলতে গেলে পরিস্থিতি দেখে ক্ষোভে ফেটে পরেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা স্কুলের শিক্ষকদের বাইরে থেকে তালা মেরে বিক্ষোভ দেখান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আশিঘর ফাঁড়ির পুলিশ। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
স্কুলের শিক্ষিকা কুসুম বিশ্বকর্মা বলেন, লাগাতার হাতি হামলা চালাচ্ছে স্কুলে। আমরা বার বার সীমানা প্রাচীরের দাবি জানিয়েও কোনও সুরাহা পাইনি৷ ডাবগ্রামের রেঞ্জার শ্যামাপ্রসাদ চাকলাদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখা যায় হাতিটি জঙ্গলে ফিরে গিয়েছে। স্কুল কর্তৃপক্ষকে জানানো হয়েছে যাতে তারা সীমানা প্রাচীরের ব্যবস্থা করেন।
advertisement
অনির্বাণ রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 31, 2024 7:13 PM IST









