advertisement

আসছে OTT প্ল্যাটফর্ম 'সব সময়'! MEL এর সঙ্গে ফেডারেশন MOU স্বাক্ষর... বিনোদন দুনিয়ায় খুশির খবর

Last Updated:

এই নতুন প্লাটফর্মের নানা কন্টেন্টের শুটিং শুরু হতে চলেছে। টেকনিশিয়ান স্টুডিওতে বুধবার সেই MOU স্বাক্ষরিত হয়। স্বাভাবিকভাবেই খুশি বাংলা সিরিয়াল-সিনেমার ভক্তেরা।

নতুন OTT প্ল্যাটফর্ম 'সব সময়'
নতুন OTT প্ল্যাটফর্ম 'সব সময়'
কলকাতা: বছরে ২৫ টি বাংলা ওয়েব সিরিজ। থাকবে নানা OTT কনটেন্ট। বিনোদন দুনিয়ায় আরেক খুশির খবর। MEL এর সঙ্গে MOU স্বাক্ষরিত হল বুধবার। প্রদীপ চুরিওয়ালের MEL সংস্থার সঙ্গে গাটছড়া বেঁধে নতুন OTT প্ল্যাটফর্ম আনতে চলেছে ফেডারেশন। যার নাম হবে ‘সব সময়’।
কোভিডের পর ফেডারেশন ঘোষণা করেছিল স্টুডিওপাড়ায় টেকনিশিয়ানদের কর্মসংস্থান বাড়বে। সেই প্রেক্ষিতে এর আগে KLIKK এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল ফেডারেশন। এবার MEL এর সঙ্গে MOU স্বাক্ষরিত হল। প্রদীপ চুরিওয়ালের MEL সংস্থার সঙ্গে গাটছড়া বেঁধে নতুন OTT প্ল্যাটফর্ম আনতে চলেছে ফেডারেশন।
advertisement
‘সব সময়’ নামের প্লাটফর্মে বছরে ২৫ টি বাংলা ওয়েব সিরিজ দেখানো হবে। এছাড়াও থাকবে নানা OTT কনটেন্ট। ৫ লক্ষের কম বাজেটের প্রতি এপিসোডের ক্ষেত্রে অর্ধেক টেকনিশিয়ান নিয়ে শুট করার সুবিধে প্রদান করা হবে ফেডারেশনের তরফ থেকে। খুব শিগগিরই শুটিং শুরু হতে চলেছে এই নতুন প্লাটফর্মের নানা কন্টেন্ট। টেকনিশিয়ান স্টুডিওতে বুধবার সেই MOU স্বাক্ষরিত হল।
advertisement
অন্যদিকে এদিনই অশালীন কনটেন্টের জন্য ৫ টি ওটিটি প্ল্যাটফর্ম ব্লক করে দিল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। সূত্রে খবর, MoodXVIP ,  Koyal Playpro, Digi Movieplex, Feel and Jugnu প্ল্যাটফর্মগুলি বাতিল করা হয়েছে।  শিশুরা যাতে কোনওভাবেই প্রাপ্তবয়স্কদের কনটেন্ট  দেখতে পায় সেজন্য ‘অ্যাক্সেস কন্ট্রোল ফর এ রেটেড কনটেন্ট’ নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। বলা হয়েছে ওটিটি প্ল্যাটফর্মগুলিকে কঠোরভাবে মেনে চলতে হবে এই নিয়ম। যাতে প্রাপ্তবয়স্কদের জন্য নির্মিত কনটেন্ট কোনও শিশুই দেখতে না পায়।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
আসছে OTT প্ল্যাটফর্ম 'সব সময়'! MEL এর সঙ্গে ফেডারেশন MOU স্বাক্ষর... বিনোদন দুনিয়ায় খুশির খবর
Next Article
advertisement
Rahul Banerjee Passed Away: প্রয়াত টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, তালসারিতে শুটিং করতে গিয়ে তলিয়ে গেলেন 'চিরদিনই তুমি যে আমার' তারকা
প্রয়াত টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, তালসারিতে শুটিং করতে গিয়ে তলিয়ে গেলেন 'চিরদিনই তুমি যে আমার' তারকা
  • প্রয়াত টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়

  • তালসারিতে শ্যুটিং করতে গিয়ে জলে তলিয়ে যান অভিনেতা

  • হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement