advertisement

রোহিত-রিকলটন ব্যাটিং ঝড়ে ধরাশায়ী কেকেআর! ঘরের মাঠে সহজ জয় মুম্বই ইন্ডিয়ান্সের

Last Updated:

KKR vs MI: ওয়াংখেড়েতে হাই স্কোরিং ম্যাচ হলেও ২২০ রান নেহাত কম নয়। কিন্তু রোহিত শর্মা, রায়ান রিকলটনদের দানবীয় ব্যাটিং পাড়ার স্তরে নামিয়ে নিয়ে এল কেকেআর বোলারদের।

মুম্বই ইন্ডিয়ান্স
মুম্বই ইন্ডিয়ান্স
ব্যাটাররা আশা জাগালেও জঘন্য বোলিংয়ের খেসারত দিতে হল কলতাতা নাইট রাইডার্সকে। ওয়াংখেড়েতে হাই স্কোরিং ম্যাচ হলেও ২২০ রান নেহাত কম নয়। কিন্তু রোহিত শর্মা, রায়ান রিকলটনদের দানবীয় ব্যাটিং পাড়ার স্তরে নামিয়ে নিয়ে এল কেকেআর বোলারদের। বোলিংয়ে কোনোরকম লড়াই দিতে পারল না নাইটরা। কেকেআর বোলারদের নিয়ে একপ্রকার ছেলেখেলা করে ম্যাচ জিতল মুম্বই ইন্ডিয়ান্স। অনবদ্য ব্যাটিং করলেন রোহিত-রিকলটনরা। ৬ উইকেটে ম্যাচ জিতল মুম্বই।
ম্যাচ টস হেরে ব্যাট করতে নেমে দুরন্ত শুরু করেন কেকেআরের দুই ওপেনার অজিঙ্কে রাহানে ও ফিন অ্যালেন। ওপেনিং জুটিতে ঝোড়ো ব্যাটিং করে কেকেআরকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দেন অজিঙ্কে রাহানে। পাঁচ ওভারেই ৬৯ রানের পার্টনারশিপ করে ফেলেন রাহানে ও অ্যালেন জুটি। ১৭ বলে ৩৭ করে আউট হন অ্যালেন। এরপর ক্যামেরন গ্রিনের সঙ্গেও ছোট পার্টনারশিপ করেন রাহানে। তবে ১৮ করে আউট হন অজি তারকা। উইকেট পড়লেও নিজের ইনিংস চালিয়ে যান রাহানে। ২৭ বলে নিজের হাফ সেঞ্চুরি করেন রাহানে। ৪০ বলে ৬৭ রানের অধিনায়কোচিত ইনিংস খেলে আউট হন তিনি।
advertisement
এরপর কেকেআর ইনিংসের রাশ ধরেন রিঙ্কু সিং ও আংক্রিশ রঘুবংশী। সেট হতে একটু সময় নিলেও তারপর মারকাটারি ব্যাটিং শুরু করেন দুই কেকেআর তারকা। ২৮ বলে ৫০ রানের পার্টনারশিপ পূরণ করেন রিঙ্কু ও রঘুবংশী। ২৮ বলে নিজের হাফ সেঞ্চুরি পূরণ করেন আংক্রিশ রঘুবংশী। কিন্তু শেষের দিকে বুমারাহের ওভারে খুব একটা রান করতে পারেনি কেকেআর ব্যাটাররা। শেষ পর্যন্ত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২০ রান করে কেকেআর।
advertisement
advertisement
রান তাড়া করতে নেমে শুরু থেকেই পাল্টা মারারে পতে মুম্বই ইন্ডিয়ান্সের দুই ওপেনার রোহিত শর্মা ও রায়ান রিকলটন। একের পর এক মারকাটারি শট খেলেন দুই তারকা ব্যাটার। রোহিত-রিকলটনের ব্যাটিংয়ের সামনে কোনও জবাবই ছিল নান নাইট বোলারদের। পেস অ্যাটাক নিয়ে কেকেআরের প্রথম থেকেই সংশয় ছিল, কিন্তু নারিন-বরুণ সমৃদ্ধ স্পিন অ্যাটাক ভরসা ছিল কেকেআরের। কিন্তু এদিন দুই তারকা পেসারকেও তুলোধনা করেন মুম্বইয়ের দুই ওপেনার। রোহিত শর্মা একের পর এক অনব্য শট খেলে মাত্র ২৩ বলে নিজের হাফ সেঞ্চুরি পূরণ করেন। শেষ পর্যন্ত ৩৮ বলে ৭৮ রানের ইনিংস খেলে আউট হন রোহিত।
advertisement
রোহিত আউট হলেও রায়ান রিকলটন নিজের ইনিংস চালিয়ে যান। তিনিও নিজের হাফ সেঞ্চুরি পূরণ করেন। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নেমে অবশ্য বড় স্কোর করতে পারেননি সূর্যকুমার যাদব। ১৬ রান করে স্কাই। হাফ সেঞ্চুরি করার পর রানের গতি আরও বাড়ান রিকলটন। শেষ পর্যন্ত রান আউট হয়ে থামেন প্রোটিয়া তারকা। ৪৩ বলে ৮১ রানের মারকাটারি ইনিংস খেলেন তিনি। এরপর তিলক বর্মা ও হার্দিক পান্ডিয়া মিলে সহজেই দলকে জয়ের দোরগোড়ায় পৌছে দেন। শেষের দিকে ২০ রান করে আউট হন তিলক বর্মা। শেষ পর্যন্ত ৫ বল বাকি থাকতে ম্যাচ জেতে মুম্বই।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
রোহিত-রিকলটন ব্যাটিং ঝড়ে ধরাশায়ী কেকেআর! ঘরের মাঠে সহজ জয় মুম্বই ইন্ডিয়ান্সের
Next Article
advertisement
Rahul Banerjee Passed Away: প্রয়াত টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, তালসারিতে শুটিং করতে গিয়ে তলিয়ে গেলেন 'চিরদিনই তুমি যে আমার' তারকা
প্রয়াত টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, তালসারিতে শুটিং করতে গিয়ে তলিয়ে গেলেন 'চিরদিনই তুমি যে আমার' তারকা
  • প্রয়াত টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়

  • তালসারিতে শ্যুটিং করতে গিয়ে জলে তলিয়ে যান অভিনেতা

  • হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement