advertisement

অশান্তি চরমে, টোটোচালক জামাইকে অস্ত্র দিয়ে কোপ শ্বশুরের... কাটোয়ায় মর্মান্তিক ঘটনা, পলাতক অভিযুক্ত

Last Updated:

শ্বশুরের অস্ত্র থেকে বাঁচতে ডান হাত দিয়ে আটকাতে গেলে কব্জির নীচ থেকে অনেকটা কেটে যায় বলে অভিযোগ।

এখনও পুলিশে অভিযোগ দায়ের হয়নি
এখনও পুলিশে অভিযোগ দায়ের হয়নি
রণদেব মুখোপাধ্যায়,কাটোয়া,পূর্ব বর্ধমান: শাশুড়ির ভিক্ষাবৃত্তির প্রতিবাদ করায় জামাইকে অস্ত্র দিয়ে কোপ শ্বশুরের। গুরুতর জখম জামাই সুবল কুণ্ডু কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি। এদিকে অভিযুক্ত শ্বশুর ভগীরথ পাল এলাকা ছাড়া। বুধবার ঘটনা ঘটেছে কাটোয়া থানার পানুহাট পালপাড়ায়।
পেশায় টোটো চালক জামাই সুবল কুণ্ডুর অভিযোগ, ‘আমার শ্বশুর কোনও কাজকর্ম করে না।বাড়িতে বসে বসে খায়। অথচ আমার শাশুড়ি রাস্তায় ভিক্ষা করে একথা আমি জানতাম না। শাশুড়ি ভিক্ষা করে জানতে পেরে শ্বশুর- শাশুড়িকে আমাদের কাছে রাখার প্রস্তাব দিই। এছাড়াও আমার স্ত্রী শ্বশুরকে কাজ করার কথাও বলে। এই নিয়ে কয়েকদিন ধরে অশান্তি চলছিল।’
advertisement
অভিযোগ, বুধবার সকালের দিকে জামাই সুবল কুণ্ডু শ্বশুর বাড়িতে গিয়ে শাশুড়ির ভিক্ষাবৃত্তির বন্ধ করার কথা বলার সময় পিছন থেকে শ্বশুর অস্ত্র দিয়ে আঘাত করে। শ্বশুরের অস্ত্র থেকে বাঁচতে ডান হাত দিয়ে আটকাতে গেলে কব্জির নীচ থেকে অনেকটা কেটে যায় বলে অভিযোগ। জখম জামাইয়ের স্ত্রী রিম্পা কুণ্ডু বাবার শাস্তির দাবি করলেও এখনও পুলিশে অভিযোগ দায়ের হয়নি।
advertisement
advertisement
সম্প্রতি হাওড়ার ঘটনা নিয়ে তোলপাড় বাংলা। প্রোমোটারকে গুলি করে খুন! প্রোমোটিং বন্ধ করতে বারবার খুনের হুমকির অভিযোগ পরিবারের। অভিযুক্ত হারুন-রোহিতের খোঁজে তল্লাশি পুলিশের।জানা যায়, স্থানীয় এক প্রোমোটারকে লক্ষ করে ৬ রাউন্ড গুলি চালানো হয়! গুলিতে ঝাঁঝরা হয়ে যান বছর ২৭-এর মহম্মদ সফিকুল । রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। গোটা ঘটনার ফুটেজ ধরা পড়েছে সিসি ক্যামেরায়। তারপরেই ফের এমন ভয়ঙ্কর ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
অশান্তি চরমে, টোটোচালক জামাইকে অস্ত্র দিয়ে কোপ শ্বশুরের... কাটোয়ায় মর্মান্তিক ঘটনা, পলাতক অভিযুক্ত
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement