advertisement

Bardhaman news: মোবাইলে মগ্ন ডাক্তার নার্স! প্রসব বেদনায় কাতর মা, বেড থেকে পড়ে গেল সদ্যোজাত

Last Updated:

Bardhaman news: চিকিৎসায় গাফিলতির এই গুরুতর উঠেছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের (Bardhaman Medical College Hospital) প্রসূতি বিভাগের বিরুদ্ধে।

মোবাইলে মগ্ন ডাক্তার নার্স! প্রসব বেদনায় কাতর মা, বেড থেকে পড়ে গেল সদ্যোজাত
মোবাইলে মগ্ন ডাক্তার নার্স! প্রসব বেদনায় কাতর মা, বেড থেকে পড়ে গেল সদ্যোজাত
#বর্ধমান: গুরুতর অভিযোগ। প্রসব যন্ত্রণায় ছটফট করছেন আসন্ন প্রসবা। বারে বারে ডাকছেন নার্সদের। অথচ কর্ণপাত করছেন না তাঁরা। বরং তাঁরা সেই ডাক অগ্রাহ্য করে মনোযোগী মোবাইল ফোনে। অবশেষে বেডের মধ্যেই সন্তানের জন্ম দিলেন প্রসূতি। আর সদ্যোজাত শিশু জন্ম নেওয়ার পরই পড়ে গেল মেঝেতে! আশঙ্কাজনক অবস্থায় সেই শিশু এখন ভর্তি আইসিইউতে। কোথায় ঘটলো এই ঘটনা?
চিকিৎসায় গাফিলতির এই গুরুতর উঠেছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের (Bardhaman Medical College Hospital) প্রসূতি বিভাগের বিরুদ্ধে। বর্ধমান থানায় চিকিৎসায় গাফিলতির লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রসূতি। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রোগী চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠেছে এর আগেও। পুলিশে অভিযোগও দায়ের হয়েছে। এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে সে ব্যাপারে সচেতন থাকা হবে বলে বারে বারেই আশ্বাস দিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু তার পরও যে এই ধরনের ঘটনা ঘটেই চলেছে তা এই সদ্যোজাতর ঘটনা আরও একবার প্রমাণ করলো বলে অভিযোগ করছেন অন্যান্য রোগীর আত্মীয় পরিজনরা।
advertisement
advertisement
প্রসূতি ও তার পরিবারের অভিযোগ, গত ৬ ই নভেম্বর সকাল ৫.২৫ মিনিট নাগাদ নাদনঘাট থানার অর্জুন পুকুরের বাসিন্দা আমিনা সেখ প্রসব বেদনা নিয়ে বর্ধমান হাসপাতালের ভর্তি হন। অভিযোগ, প্রসব বেদনায় কাতর হয়ে তিনি চিৎকার করে কর্তব্যরত ডাক্তার ও নার্সদের বারে বারে ডাকলেও তাদের তরফে কোনও রূপ সাড়া পাওয়া যায়নি। এমনকি তারা মোবাইল নিয়ে ব্যস্ত ছিলেন বলেও অভিযোগ। এরপরই কেউ না থাকায় প্রসব হয়ে বেড থেকে সদ্যোজাত মেঝেতে পরে যায় বলে অভিযোগ।এখন সদ্যোজাত আইসিইউ তে ভর্তি।
advertisement
অভিযোগ, কর্তব্যরত ডাক্তার ও নার্সদের গাফিলতিতেই এই ঘটনা ঘটেছে। ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেন প্রসূতি। পুলিশে অভিযোগ দায়ের হলেও এই ঘটনার কথা তাদের জানা নেই বলে জানিয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল সুপার তাপস ঘোষ বলেন, "এই ধরণের ঘটনা কখনই কাঙ্ক্ষিত নয়। তবে আমরা এমন কোনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে অবশ্যই তার যথাযথ তদন্ত হবে।"
advertisement
শরদিন্দু ঘোষ
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bardhaman news: মোবাইলে মগ্ন ডাক্তার নার্স! প্রসব বেদনায় কাতর মা, বেড থেকে পড়ে গেল সদ্যোজাত
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement