advertisement

Delhi Horror: LIVE ভিডিওতে মৃত্যু! বন্ধুর সামনে বুকে গুলি চালিয়ে লুটিয়ে পড়লেন যুবক, মিনিটে সব শেষ

Last Updated:

Delhi Horror: ভিডিওতে দেখা যায়, তিনি একটি লাইসেন্সপ্রাপ্ত পিস্তলে ম্যাগাজিন ঢোকাচ্ছেন এবং সেটি কক করছেন। যিনি ভিডিওটি করছিলেন, তিনিই তাঁকে পিস্তল লোড করার নির্দেশ দিচ্ছিলেন এবং সতর্কও করছিলেন যাতে তিনি গুলি না চালান।

News18
News18
advertisement
advertisement
নয়াদিল্লিঃ পূর্ব দিল্লির নিউ অশোক নগর এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। ভিডিও তুলতে গিয়ে বন্ধুর সামনেই বুকে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন এক যুবক। মঙ্গলবার এই ঘটনার কথা জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে ডাল্লুপুরা এলাকায়। পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি হয়েছে এবং ইতিমধ্যেই সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। মৃত যুবকের নাম পবন।
advertisement
ভিডিওতে দেখা যায়, তিনি একটি লাইসেন্সপ্রাপ্ত পিস্তলে ম্যাগাজিন ঢোকাচ্ছেন এবং সেটি কক করছেন। যিনি ভিডিওটি করছিলেন, তিনিই তাঁকে পিস্তল লোড করার নির্দেশ দিচ্ছিলেন এবং সতর্কও করছিলেন যাতে তিনি গুলি না চালান। ভিডিওতে শোনা যায়, ক্যামেরার পিছনে থাকা ব্যক্তি বলছেন, “চালা মাত দেনা, ভাই” (গুলি চালিয়ো না)। কিন্তু মুহূর্তের মধ্যেই পবন পিস্তলটি নিজের বাম বুকে ঠেকান। ক্যামেরার দিকে তাকিয়ে একবার হাসেন, তারপরই ট্রিগার টিপে দেন। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
advertisement
ঘটনায় হতবাক হয়ে পড়েন ভিডিও ধারণকারী ব্যক্তি। স্থানীয়রা দ্রুত পবনকে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ। পুলিশ আরও জানিয়েছে, যে পিস্তলটি ব্যবহার করা হয়েছিল সেটি ভিডিও করা ব্যক্তিরই এবং সেটি লাইসেন্সপ্রাপ্ত। ইতিমধ্যেই একটি মামলা দায়ের করা হয়েছে এবং ঠিক কী পরিস্থিতিতে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Delhi Horror: LIVE ভিডিওতে মৃত্যু! বন্ধুর সামনে বুকে গুলি চালিয়ে লুটিয়ে পড়লেন যুবক, মিনিটে সব শেষ
Next Article
advertisement
প্রার্থী তালিকা ঘোষণার আগেই বিরাট চমক তৃণমূলের...! যোগ দিলেন চার নতুন মুখ, ভোটে হবেন প্রার্থীও?
প্রার্থী তালিকা ঘোষণার আগেই বিরাট চমক তৃণমূলের...! যোগ দিলেন চার নতুন মুখ, ভোটে হবেন প্রার্থীও?
  • প্রার্থী তালিকা ঘোষণার আগেই বিরাট চমক তৃণমূলের!

  • তৃণমূলে যোগ দিলেন চার নতুন মুখ, হবেন প্রার্থীও?

  • আদিবাসী সমাজে পরিচিত মুখ মঙ্গল সোরেন, আর কে কে?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement