advertisement

BJP's First Candidate List 2026 | বিজেপির প্রথম প্রার্থী তালিকায় নাম নেই ! হিরণ কি তাহলে বাদ? ১৪৪ আসনের তালিকা দেখে নিন

Last Updated: Mar 17, 2026, 13:18 IST

ভবানীপুর এবং নন্দীগ্রাম। দুই কেন্দ্রেই বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। দিলীপ ঘোষ ফিরে পেলেন তাঁর পুরোনো আসন। খড়গপুর সদর। ১১টি জেতা আসনে মুখ বদল। মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুর। এবার সেখানেই শুভেন্দু অধিকারীকে দাঁড় করাল বিজেপি। একজন প্রার্থী দুই কেন্দ্রে ভোটে লড়ছেন, এমন ঘটনা এ রাজ্যে একবারই ঘটেছে। ১৯৫২ সালে বিধানচন্দ্র রায়কে বউবাজার এবং মহিষাদল থেকে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয়। তিনি রাজি হননি। ১৯৬২ সালে তিনি বউবাজার এবং বাঁকুড়ার শালতোড়া থেকে প্রার্থী হন। এবার শুভেন্দুও দুই কেন্দ্রে প্রার্থী। কলকাতার ভবানীপুর এবং পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম। শমীক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পরেই পুরোনোদের গুরুত্ব দেওয়ার বার্তা দেন। আবার ময়দানে নিয়ে আসেন দিলীপ ঘোষকে। যাঁর হাত ধরে উনিশে বিজেপি ২ থেকে ১৮ হয়েছিল। আর একুশে তিন থেকে সাতাত্তর। চব্বিশের লোকসভা ভোটে মেদিনীপুর থেকে লড়তে চেয়েছিলেন দিলীপ। কিন্তু দল তাঁকে দাঁড় করায় বর্ধমান-দুর্গাপুরে। কিন্তু, এবার দিলীপ ফিরলেন নিজের আসনে। ২০১৬ সালে যে খড়গপুর সদরে জিতে প্রথমবার বিধায়ক হয়েছিলেন, সেই আসন থেকে এবার ফের লড়বেন দিলীপ ঘোষ। একুশে এই খগড়পুর সদরে জিতেছিলেন বিজেপির হিরণ চট্টোপাধ্যায়। এবার সেখানে দিলীপ ঘোষ। দিলীপ ফর্মে ফিরেছেন। তাঁকেও ফেরানো হল তাঁর পুরোনো আসনে। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। জন্ম উত্তর ২৪ পরগনার নৈহাটিতে। সেই নৈহাটি থেকে বিজেপি প্রার্থী করেছে সুমিত্র চট্টোপাধ্যায়কে ৷ যিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নাতি ৷ সম্প্রতি সংসদে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে প্রধানমন্ত্রী যেভাবে সম্বোধন করেন, তাতে বিতর্ক তৈরি হয়। আসরে নামে তৃণমূল। এবার বঙ্কিমচন্দ্রের নাতিকে প্রার্থী করল পদ্মশিবির। এই ১৪৪ আসনের মধ্যে প্রথম দফায় ভোট ১০০ আসনে ৷ দ্বিতীয় দফায় ৪৪ আসনে ৷ এই ১৪৪ আসনের মধ্যে ২০২১ সালে ৫১টি আসনে জিতেছিল বিজেপি এর মধ্যে ৪০ আসনে প্রার্থী বদল করা হয়নি ৷ ১১টি জেতা আসনে এবার নতুন মুখ ৷ যেমন, বালুরঘাটে অশোক লাহিড়িকে প্রার্থী করা হয়নি ৷ খড়গপুর সদরে করা হয়নি হিরণ চট্টোপাধ্যায়কে ৷ দিনহাটা থেকে টিকিট পাননি নিশীথ প্রামাণিক ৷ শীতলখুচি থেকে পাননি বরেণচন্দ্র বর্মণ ৷ আলিপুরদুয়ার থেকে সুমন কাঞ্জিলাল ৷ এবং হলদিয়া থেকে তাপসী মণ্ডল ৷ এই দু’জনই ২০২১ সালে বিজেপির টিকিটে জেতেন তারপর তৃণমূলে যোগ দেন ৷ তাই হলদিয়া ও আলিপুরদুয়ারে এবার বিজেপির নতুন প্রার্থী ৷

advertisement
Loading video...
Loading video...
advertisement
Loading video...
Loading video...
advertisement
Loading video...
বাংলা খবর/ভিডিও/পশ্চিমবঙ্গ/
BJP's First Candidate List 2026 | বিজেপির প্রথম প্রার্থী তালিকায় নাম নেই ! হিরণ কি তাহলে বাদ? ১৪৪ আসনের তালিকা দেখে নিন
advertisement
advertisement