advertisement

CPIM Candidate List 2026: ছেলের হাতে ব্যাটন তুলে রাজ্যজুড়ে প্রচারের পথে কান্তি, এবার কি নতুন রায় দেবে রায়দিঘি?

Last Updated:

CPIM Candidate List 2026: সিপিআইএম এর প্রার্থী তালিকা প্রকাশের পর রায়দিঘির দিকে নজর ছিল সকলের। এখান থেকেই গত নির্বাচনগুলিতে লড়ছিলেন কান্তি গাঙ্গুলী। তবে এবার আর রায়দিঘিতে প্রার্থী নন তিনি। বদলে এবার তাঁর ছেলে তরুণ মুখ সাম্য গাঙ্গুলীকে প্রার্থী করা হয়েছে। 

সাম্য গাঙ্গুলী পাশে কান্তি গাঙ্গুলীর
সাম্য গাঙ্গুলী পাশে কান্তি গাঙ্গুলীর
রায়দিঘি, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: সিপিআইএম-এর প্রার্থী তালিকা প্রকাশের পর রায়দিঘির দিকে নজর ছিল সকলের। এখান থেকেই গত নির্বাচনগুলিতে লড়ছিলেন কান্তি গাঙ্গুলী। তবে এবার আর রায়দিঘিতে প্রার্থী নন তিনি। বদলে এবার তাঁর ছেলে তরুণ মুখ সাম্য গাঙ্গুলীকে প্রার্থী করা হয়েছে।
রায়দিঘির সঙ্গে কান্তি গাঙ্গুলীর সম্পর্ক দীর্ঘদিনের। এখান থেকে ভোটে জিতে একসময় সুন্দরবন উন্নয়ন মন্ত্রী হয়েছিলেন। তারপর তৃণমূল জামানায় পর পর পরাজিত হয়েছেন তিনি। কিন্তু রায়দিঘি ছেড়ে কোথাও যাননি। কিন্তু এবার রায়দিঘির ব্যাটন ছেলের হাতে দিয়ে তিনি রাজ্যজুড়ে প্রচারের পথে যেতে চলেছেন। এ নিয়ে সাম্য গাঙ্গুলী জানিয়েছেন, তিনি ছোটবেলা থেকেই বাবার সঙ্গে রায়দিঘিতে আসতেন। বাবার কাছ থেকে রায়দিঘিকে হাতের তালুর মত চিনেছেন তিনি।
advertisement
advertisement
তাঁর ক্ষেত্রে অসুবিধা হবেনা। এই নির্বাচনে দূর্নীতির বিরুদ্ধে লড়াই তাঁর। মানুষের হয়ে কথা বলাটাই প্রচার। তাদের দু:খ, দুর্দশা তুলে ধরাই প্রচার। সেই প্রচারে তিনি আগে থেকেই আছেন। রায়দিঘি তথা সুন্দরবনের মানুষ অবহেলিত।  বিভিন্ন পঞ্চায়েতগুলিতে দূর্ণিতী। তার প্রভাব এই নির্বাচনে পড়বে। তাঁর হয়ে প্রচারে রায়দিঘিতে থাকবেন তাঁর বাবাও। তবে এখানেও থাকছে চমক। শুধু রায়দিঘি নয় এবার কান্তি গাঙ্গুলীকে পাওয়া যাবে রাজ্যের বিভিন্ন জায়গায়।  দল যেখানে যেখানে প্রচারে পাঠাবে সেখানে যাবেন কান্তি। রায়দিঘিতে তরুণ মুখকে তুলে এনে এবার সিপিআইএম কি  বার্তা দিতে চায় সেটাই এখন দেখার। রায়দিঘিতে এবার কি সাম্য গাঙ্গুলী বাবার জায়গা ধরতে পারবেন সেই দিকেই তাকিয়ে সিপিআইএম কর্মীরা।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
CPIM Candidate List 2026: ছেলের হাতে ব্যাটন তুলে রাজ্যজুড়ে প্রচারের পথে কান্তি, এবার কি নতুন রায় দেবে রায়দিঘি?
Next Article
advertisement
West Bengal Weather Update: রাজ্যে ঝড়বৃষ্টির সতর্কতা ! উত্তর এবং দক্ষিণবঙ্গের কয়েক জেলায় আজ ভারী বৃষ্টি, চলবে আরও কতদিন?
রাজ্যে ঝড়বৃষ্টির সতর্কতা ! উত্তর এবং দক্ষিণবঙ্গের কয়েক জেলায় আজ ভারী বৃষ্টি, চলবে আরও কতদিন?
  • রাজ্যে ঝড়বৃষ্টির সতর্কতা !

  • উত্তর এবং দক্ষিণবঙ্গের কয়েক জেলায় আজ ভারী বৃষ্টি

  • বৃষ্টি কমলে আবার বাড়বে তাপমাত্রা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement