North 24 Parganas News: শেষবারের মতো ছেলের মুখ দেখতে চাই! যুদ্ধ পরিস্থিতিতে বাহরিনে আটকে দেগঙ্গার ছেলের দেহ, সরকারের কাছে কাতর আর্জি বাবার
- Published by:Sneha Paul
Last Updated:
North 24 Parganas News: বাহরিনে পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন উত্তর ২৪ পরগনার দেগঙ্গার এক যুবক। তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে বিমান পরিষেবা বন্ধ থাকায় দেহ ফেরাতে পারছে না পরিবার। এই পরিস্থিতিতে সরকারের কাছে আবেদন জানিয়েছেন অসহায় বাবা।
দেগঙ্গা, উত্তর ২৪ পরগনা, জিয়াউল আলমঃ বাহরিনে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ছেলের। তবে বিমান পরিষেবা বন্ধ থাকায় দেহ আনতে হিমশিম খাচ্ছে উত্তর ২৪ পরগনার দেগঙ্গার পরিবার। শেষবারের মতো ছেলের মুখ দেখতে চেয়ে সরকারের কাছে কাতর আর্জি মৃতের বাবার।
দেগঙ্গার আমুলিয়া পঞ্চায়েতের কলাপোল গ্ৰামের যুবক মীর এমদাদুল ইসলাম (২৪)। প্রায় ৪ বছর আগে বাহরিনের মানামা এলাকায় আল আবরাজ রেস্টুরেন্ট গ্ৰুপে কুকের কাজে যোগ দিয়েছিলেন তিনি। গত শনিবার এক পথ দুর্ঘটনায় এমদাদুলের মৃত্যু হয়েছে। তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে বিমান পরিষেবা বন্ধ থাকায় দেহ ফেরাতে কার্যত হিমশিম খাচ্ছে বাড়ির লোক।
আরও পড়ুনঃ মাছ ধরতে যাওয়াই কাল হল! কোচবিহারে বজ্রাঘাতে প্রাণ হারালেন বাবা, আহত ছেলে
জানা যাচ্ছে, দু’মাস বাড়িতে ছুটি কাটিয়ে সাত মাস আগে বাহরিনে গিয়ে কাজে যোগ দিয়েছিলেন এমদাদুল। গত ১১ মার্চ পরিবারের সঙ্গে শেষ কথা হয়। ওই যুবক জানান, যুদ্ধের জেরে ঘনঘন বিকট আওয়াজ শুনতে পাচ্ছেন। ১২ কিলোমিটার দূরে পড়ছে মিসাইল। এই পরিস্থিতিতে শনিবার এক পথ দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।
advertisement
advertisement
এমদাদুলের মৃত্যুর খবর পেয়ে পরিবার ও প্রিয়জনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর দেহ শেষবারের মতো দেখতে চায় পরিবার। কিন্তু যুদ্ধের জেরে বিমান পরিষেবা বন্ধ থাকার দেহ আনতে পারছেন না তাঁরা। এই পরিস্থিতিতে মৃত যুবকের বাবা বলেন, ছেলেকে আর ফিরে পাবেন না। কিন্তু শেষবারের মতো যাতে ছেলের মুখ দেখতে পান সেই জন্য সরকারের কাছে আর্জি জানিয়েছেন তিনি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
North Twenty Four Parganas,West Bengal
First Published :
Mar 17, 2026 1:28 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North 24 Parganas News: শেষবারের মতো ছেলের মুখ দেখতে চাই! যুদ্ধ পরিস্থিতিতে বাহরিনে আটকে দেগঙ্গার ছেলের দেহ, সরকারের কাছে কাতর আর্জি বাবার








